পশ্চিমবঙ্গে ওমিক্রন আক্রান্ত ৭ বছরের শিশু

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২১, ১৬:৫০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬:৫০

ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। মুর্শিদাবাদ জেলায় শনাক্ত হওয়া ওমিক্রন আক্রান্তের বয়স ৭ বছর। বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ এখবর জানিয়েছে।

কর্মকর্তারা জানান, আক্রান্ত শিশুটি সম্প্রতি হায়দরাবাদ হয়ে আবুধাবি থেকে পশ্চিমবঙ্গে ফিরেছে।

মুর্শিদাবাদ জেলার একটি স্থানীয় হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।

এর আগে মঙ্গলবার দিল্লি ও রাজস্থানে ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত রোগী পাওয়া গেছে। ওই দিন পর্যন্ত দেশটিতে মোট ৪৯ জন ওমিক্রন শনাক্ত রোগী শনাক্ত হয়েছে। 

বুধবার ভারতে ৬ হাজার ৯৮৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪৭ জনের। এতে করে মোট মৃত্যু হলো ৪ লাখ ৭৬ হাজার ১৩৫ জনের।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম