প্রতি ২৫ মিনিটে একজন ভারতীয় গৃহিণীর আত্মহত্যা কেন?

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১, ১৯:৫৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২০:০০

ভারত সরকারের জাতীয় অপরাধ তথ্য ব্যুরো (এনসিআরবি)-এর তথ্য অনুসারে, গত বছর ২২ হাজার ২৭২ জন গৃহিণী আত্মহত্যা করেছেন। দিনের হিসেবে প্রতিদিন আত্মহত্যা করেছেন ৬১ জন অথবা প্রতি ২৫ মিনিটে একজন। ২০২০ সালে ভারতে মোট ১ লাখ ৫৩ হাজার ৫২ আত্মহত্যার মধ্যে গৃহিণীদের হার ১৪.৬ শতাংশ। মোট আত্মহত্যার ৫০ শতাংশের বেশি অংশই নারী।

১৯৯৭ সাল থেকে এনসিআরবি পেশার ভিত্তিতে আত্মহত্যার তথ্য সংকলন করছে। এতে দেখা যাচ্ছে, প্রতিবছর ২০ হাজারের বেশি গৃহিণী আত্মহত্যা করছেন। ২০০৯ সালে এই সংখ্যা ২৫ হাজার ৯২ জন পৌঁছায়। গৃহিণীদের আত্মহত্যার জন্য ‘পারিবারিক সমস্যা’ বা ‘বিয়েজনিত ইস্যু’র কথা বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে কেন হাজারো গৃহিণী আত্মহত্যা করছেন?

বিশ্বে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ভারতে। বিশ্বের মোট আত্মহত্যার এক-চতুর্থাংশ ভারতে। ১৫ থেকে ৩৯ বছর বয়সী নারীদের আত্মহত্যার মধ্যে ভারতীয় নারীদের হার ৩৬ শতাংশ।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একটি গুরুত্বপূর্ণ কারণ হলো পারিবারিক সহিংসতা। একটি সরকারি জরিপে নারীদের ৩০ শতাংশ স্বামী কর্তৃক সহিংসতার শিকার হওয়ার কথা বলেছেন। তারা আরও বলেছেন, প্রতিদিনের কঠোর পরিশ্রম বিয়েকে নিপীড়নমূলক এবং দাম্পত্যজীবনকে শ্বাসরুদ্ধকর করে তুলতে পারে।

বারানাসির একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. উষা বর্ম শ্রীবাস্তব বলেন, নারীরা প্রকৃতপক্ষে সহনশীল, কিন্তু সহ্য করারও একটি সীমা আছে। বেশিরভাগ মেয়ের বয়স ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিয়ে হয়। সে একজন স্ত্রী ও পুত্রবধূতে পরিণত হয়। বাড়িতে সারাদিন কাটে রান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ঘরের কাজ করে। তার ওপর সব ধরনের বিধিনিষেধ জারি করা হয়। তার ব্যক্তিগত স্বাধীনতা একেবারেই থাকে না। আর খুব বিরল ঘটনা ছাড়া কোনও ধরনের অর্থ পাওয়ার সুযোগ হয় না।

তিনি আরও বলেন, তার শিক্ষা ও স্বপ্ন এখন আর কোনও গুরুত্ববহন করে না। তার আকাঙ্ক্ষা ধীরে ধীরে মলিন হতে থাকে। সেখানে বাসা বাঁধে নিরাশা ও হতাশা।  

ড. শ্রীবাস্তব জানান, বয়স্ক নারীদের আত্মহত্যার কারণ ভিন্ন। বলেন, অনেকেই সন্তান বড় হওয়ার পর বাড়ি ছেড়ে চলে যাওয়াতে মানসিক কষ্টে ভুগেন। আবার কেউ কেউ প্রাক-মেনোপাউজাল উপসর্গে ভুগেন যা থেকে বিষন্নতা ও কান্নাকাটি দেখা দিতে পারে।

অবশ্য তিনি মনে করেন, আত্মহত্যার ঘটনা সহজেই এড়ানো সম্ভব।

মনোরোগ বিশেষজ্ঞ সৌমিত্র পাথারে ব্যাখ্যা করে জানান, অনেক ভারতীয়ের আত্মহত্যা হলো আবেগতাড়িত। পুরুষ বাড়িতে আসে, স্ত্রীকে মারধোর করে এবং ওই নারী আত্মহত্যা করে। স্বাধীন গবেষণায় দেখা গেছে, ভারতে আত্মহত্যা করা নারীদের এক-তৃতীয়াংশের পারিবারিক সহিংসতার শিকার হওয়ার ইতিহাস রয়েছে। কিন্তু এনসিআরবি’র পরিসংখ্যানে আত্মহত্যার কারণ হিসেবে পারিবারিক সহিংসতার কথাই উল্লেখ করা হয়নি।

ব্যাঙ্গালুরুভিত্তিক মানসিক স্বাস্থ্য অ্যাপ ওয়াইসার সঙ্গে কর্মরত মনোরোগ বিশেষজ্ঞ চৈতালি সিনহা বলেছেন, অনানুষ্ঠানিক সহযোগিতা পাওয়ার ফলেই পারিবারিক সহিংসতার মধ্যে থাকা অনেক নারীই সদ্বিবেচনা করার সামর্থ অর্জন করেন।

চৈতালি সিনহা মুম্বাইয়ের একটি সরকারি মানসিক হাসপাতালে আত্মহত্যার চেষ্টাকারীদের সঙ্গে তিন বছর কাজ করেছেন। এখানে কাজের মাধ্যমে তিনি দেখতে পেয়েছেন, ট্রেনে যাতায়াত কিংবা সবজি কেনার সময় আশেপাশে থাকা নারীদের নিয়ে ছোট দল গঠন করেন নারীরা। এছাড়া তাদের নিজেদের প্রকাশের আরও কোনও সুযোগ নেই। অনেক সময় তাদের মানসিক স্থিরতা এসব আলাপের ওপর নির্ভর করে। আবার কখনও এটি নির্ভর করে কোনও একজন ব্যক্তির সঙ্গে আলাপচারিতায়। সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম