নেড়িকুকুরকে খাওয়ানোর দায়ে জরিমানা ৮ লাখ রুপি

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১, ২০:১৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২০:৩১

ভারতের নাভি মুম্বাই এলাকার একটি আবাসিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে এক নারী অভিযোগ করেছেন, ভবনের প্রাঙ্গণে নেড়িকুকুরকে খাবার দেওয়ায় তাকে ৮ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এনআরআই নামের কমপ্লেক্সটিতে ৪০টির বেশি ভবন রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমকে অভিযোগকারী নারী আনশু সিং জানান, যে ক’দিন কমপ্লেক্সের ভেতরে নেড়িকুকুরকে খাবার দেওয়ার প্রমাণ পাওয়া গেছে, সেই প্রতিটি দিনের জন্য ৫ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে। এখন পর্যন্ত আমার মোট জরিমানা দাঁড়িয়েছে ৮ লাখ রুপি।

তিনি আরও জানান, ২০২১ সালের জুলাই মাস থেকে সোসাইটি এই জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। আরেক বাসিন্দাকে ৬ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

লীলা বার্মা নামের আরেক বাসিন্দা জানান, সোসাইটির প্রহরী নজর রাখেন কোন সদস্যরা কুকুরকে খাবার দেন এবং তাদের নাম লিখে রাখা হয়। পরে তা ম্যানেজিং কমিটিকে জানানো হয়। তারা জরিমানার হিসাব করেন।

তবে হাউজিং সোসাইটির সেক্রেটারি বিনিতা শ্রীনন্দন জানান, শিশুরা পড়া বাদ দিয়ে নেড়িকুকুরের পেছনে ছোটে এবং বয়স্করা আতঙ্কে মুক্তভাবে চলাচল করতে পারেন না। এছাড়া কুকুরগুলো পার্কিং এলাকা ও অন্যান্য স্থানে ময়লা নিয়ে আসে বলে পরিচ্ছন্নতার বিষয় রয়েছে। আর রাতে কুকুরগুলোর ডাকের কারণে বাসিন্দারা ঠিকমতো ঘুমাতে পারেন না।

তিনি পাল্টা অভিযোগ করেন, সোসাইটির পক্ষ থেকে কুকুর নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এরপরও কিছু সদস্য খোলা জায়গায় কুকুরগুলোকে খাবার দেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম