পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১, ১৫:৫০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫:৫৩

পরমাণু অস্ত্রবাহী নতুন প্রজন্মের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। শনিবার উড়িষ্যা উপকূল থেকে অগ্নি সিরিজের ‘অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র’ সফল উৎক্ষেপণ হয়। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়েছে, এটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এক থেকে দুই হাজার কিলোমিটারের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। ওয়্যারহেড ওজন দেড় হাজার থেকে তিন হাজার কিলোগ্রামের মধ্যে। এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, এতে পরমাণু সক্ষম কৌশলগত ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম-এ অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

এক কর্মকর্তার বরাতে এএনআই জানিয়েছে, ‘ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি উচ্চ স্তরের নির্ভুলতার সঙ্গে তার সমস্ত মিশনের উদ্দেশ্য পূরণ করেছে।’ এর আগে চলতি মাসের ৭ তারিখ সফলভাবে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংস্করণের পরীক্ষা চালায় ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রহ্মোস উন্নয়নের একটি ‘প্রধান মাইলফলক’ হিসাবে বর্ণনা করেছে। সম্প্রতি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রও সফল পরীক্ষা চালায় দেশটির সরকার।

/এলকে/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের