কাল কলকাতার পৌরভোট: তৃণমূলের ‘কারচুপি’ ঠেকাতে কৌশলী বিজেপি

কলকাতা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২১, ২০:৪৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ২১:১২

রাত পোহালেই পশ্চিমবঙ্গের পৌরসভার নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। রবিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে শুরু হবে এই ভোট। ভোটে শাসক দল কারচুপি চালাবে, শুরু থেকে এই আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট চেয়েছিল বিজেপি। কিন্তু, সেই দাবি আদালতে বিচারাধীন। অন্যদিকে, ভোটে প্রচারের শেষ পর্বে শুক্রবার তৃণমূল সাধারণ সম্পাদক জানিয়েছেন, শহরের ৫-৭ টা ওয়ার্ডে গণ্ডগোল করতে পারে বিজেপি। যা থেকে ক্ষমতাসীনদের বলপ্রয়োগের শঙ্কা দ্বিগুণ হয়েছে রাজ্যের বিরোধী দলের নেতাদের। এই পরিস্থিতিতে শাসকের দাপট, বলপ্রয়োগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও তা প্রকট করতে পাল্টা কৌশল নিয়েছেন মুরলীধর সেন লেনের নেতারা।

বিজেপি সূত্রে খবর, জেলার সাংসদ, বিধায়ক ও নেতাদের সতর্ক করা হয়েছে। তারা কর্মীদের সঙ্গে জেলার দলীয় দফতরে থাকবেন। কলকাতার ভোটে কোনও অভিযোগ উঠলেই তা জেলা নেতাদের কাছে জানানো হবে। তারপরই রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাতে পারে বিজেপি। মূলত জোরাল বিক্ষোভের বন্দোবস্ত থাকছে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন বলেও জানা যাচ্ছে।

ভোটে অগণতান্ত্রিক প্রক্রিয়াকে কমিশন বা পুলিশ মাথাচাড়া দিতে সহায়তা করলেই রাজ্য নেতৃত্ব দলীয় কার্যালয় থেকে কলকাতা রাজ্য নির্বাচন কমিশন দফতর পর্যন্ত মিছিলের পরিকল্পনা করেছে বিজেপি। মাঝে মিছিল পুলিশ আটকালে মহানগরের সড়কে বসে পড়বেন নেতা-কর্মীরা। চলবে অবরোধ।

রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘আমরা আমাদের শক্তি অনুযায়ী লড়াই করব। কিন্তু লুঠ হলে সিট দিয়ে তদন্তের জন্য বাধ্য করব। কমিশনের দফতর ঘেরাও করব। মনে রাখবেন, ভোটের পর সন্ত্রাসের ঘটনায় বহু এলাকায় সিবিআই তদন্তকারীরা গিয়েছেন। সেখানে তৃণমূল নেতা-কর্মীরা উধাও হয়ে যান। সেরকম যাতে পরিস্থিতি না হয় তা মাথায় রেখে কাজ করতে হবে শাসক দলকে।’

তৃণমূলের উত্তর কলকাতার সভাপতি তাপস রায় বলেন, ‘ওরা ফলাফল আগে থেকেই জানে। গো-হারা হারবে, সেটা জেনেই এখন নানা ফন্দি-ফিকির তৈরি করছে। আসলে এসব বলেই হেরে যাওয়ার ব্যাখ্যা দেবে ওরা।’

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বর্তমানে রয়েছেন বালুরঘাটে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কলকাতায় নেই। ফলে কলকাতায় বেগতিক দেখলেই তারা দু’জন জেলায় বিক্ষোভে সামিল হবেন বলে বিজেপি সূত্রে খবর।

অন্য একটি সূত্র জানাচ্ছে, কলকাতার ঠিক আশপাশেই থাকবেন বিরোধী দলনেতা। প্রয়োজনে শহরে ঢুকে বিক্ষোভে নেতৃত্ব দিতে পারেন তিনি। তবে, সকাল থেকে গুরু দায়িত্বের ভার থাকছে, কলকাতার ভোটার তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের উপর। থাকবেন বঙ্গ বিজেপির তরফে কলকাতা পৌরভোটের দায়িত্বে থাকা দুই গেরুয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও অর্জুন সিং।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম