দেশে সমাজতন্ত্র বা কমিউনিজম নয় প্রয়োজন রাম রাজ্যের। রাম রাজ্য মানে সর্বজনীন এবং চিরন্তন। উত্তরপ্রদেশ বিধানসভার শেষ অধিবেশন চলাকালীন বিরোধীদের কটাক্ষ করে এ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা ভোট। বৃহস্পতিবারই দ্বিতীয় অতিরিক্ত বাজেট পেশ করেছে যোগী সরকার। বিধানসভায় নিজের বক্তব্যে, সমাজতন্ত্রকে ‘সবচেয়ে বড় কুসংস্কার’ বলেও অভিহিত করেন যোগী। তার মতে, পারিবারিক সমাজতন্ত্র, মাফিয়া সমাজতন্ত্র, নৈরাজ্যবাদী সমাজতন্ত্র, দাঙ্গা সমাজতন্ত্র এবং সন্ত্রাসবাদী সমাজতন্ত্রের মতো অনেক প্রতারিত ব্র্যান্ড রয়েছে।
এরপরই যোগী দাবি করেন, ‘আগেই বলেছি যে, এই দেশে কমিউনিজম বা সমাজতন্ত্রের প্রয়োজন নেই। দেশ শুধু রাম রাজ্য চায়। উত্তরপ্রদেশও তাই চায়।
তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজতান্ত্রিক নেতা রাম মনোহর লোহিয়ার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। মাঝেমধ্যেই নানা ধরনের কথা বলে আলোচনার জন্ম দেন যোগী আদিত্যনাথ।








