নজরে চীন-পাকিস্তান: অত্যাধুনিক রুশ এস-৪০০ মোতায়েন করলো ভারত

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২১, ১৬:৫০আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৭:১৯

রাশিয়ার কাছ থেকে কেনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০-এর প্রথম চালান মোতায়েন করেছে ভারত। সরকারি সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, চীন ও পাকিস্তান থেকে আকাশ পথে আসা হুমকি মোকাবিলায় পাঞ্জাব সেক্টরে এই প্রতিরক্ষা মোতায়েন করা হয়েছে।

এই মাসের শুরু থেকেই রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটির সরঞ্জাম ভারতে পৌঁছানো শুরু করেছে। আশা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যে এগুলো ব্যবহার উপযোগী হয়ে যাবে।

৩৫ হাজার কোটি রুপিতে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাঁচটি স্কোয়াড্রন কিনেছে ভারত। চারশ’ কিলোমিটার পর্যন্ত এলাকার হুমকি প্রতিহত করার সক্ষমতা রয়েছে এটির।

এএনআই জানিয়েছে, প্রথম স্কোয়াড্রন মোতায়েনের পর ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) পূর্বাঞ্চলীয় সীমান্তে নজর দেবে। এর সঙ্গে সংশ্লিষ্ট প্রাদেশিক কর্মীদের দেশের অভ্যন্তরেই প্রশিক্ষণ দেওয়া হবে। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা এই প্রতিরক্ষা ব্যবস্থার ওপর রাশিয়ার প্রশিক্ষণ নিয়েছেন।

এই প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করার ফলে ভারত দক্ষিণ এশিয়ার আকাশে ক্ষমতাধর হয়ে উঠবে। এর মাধ্যমে চারশ’ কিলোমিটার দূর থেকেই ভারত শত্রুর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম