ভারতে ক্রমাগত বিস্তার ঘটছে ওমিক্রন ভ্যারিয়েন্টের। তামিলনাড়ু রাজ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩ জন। এদের সবাই করোনার প্রতিষেধক টিকার দুই ডোজই নেওয়া। এ নিয়ে রাজ্যটিতে ওমিক্রনে শনাক্ত দাঁড়ালো ৩৪ জন। এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবামাধ্যম এনডিটিভি।
স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান বলেন, সংক্রমিতদের মধ্যে ৩০ জন গত ১ তারিখে কেরালা রাজ্য থেকে এসেছেন। বাকী তিনজন তামিলনাড়ুর। এদের সবাই করোনার উপসর্গবিহীন হলেও হাল্কা গলা ব্যাথা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শনাক্তদের মধ্যে দুই শিশু আছে। তারা দুজনই কোভিডের দুই ডোজ টিকা নেওয়া। বুধবার এই রাজ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৬০৪ জন। এদের মধ্যে চেন্নাই শহরে ১৩৬ জন। ভারতে দ্রুত ওমিক্রন ভ্যারিয়েন্ট বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে।
এদিকে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান ও কেরালাতেও অবস্থা উদ্বেগজনক। সংক্রমণের লাগাম টানতে নতুন করে বিধিনিষেধের পরিকল্পনা করছে সরকার।









