বিজেপির চেয়ে বেশি সাম্প্রদায়িক তৃণমূল: দল ছাড়লেন গোয়ার সাবেক বিধায়ক

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২১, ২৩:১৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২৩:১৮

মাত্র তিন মাস আগে যোগদান করা গোয়া রাজ্যের সাবেক বিধায়ক লাভু মামলাতদার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ এনে দলত্যাগ করার ঘোষণা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলে বলেছেন, তৃণমূল একটা সাম্প্রদায়িক দল। বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় হিন্দু ও খ্রিস্টানদের মধ্যে বিভাজনের রাজনীতি করে ঐক্যে ফাটল ধরাতে চাইছে।

সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা লুইজিনহো ফেলারিও। তার সঙ্গে ছিলেন, গোয়ার আরও কিছু কংগ্রেস নেতা। ওই দলেই ছিলেন লাভুও। প্রথমে নবান্নে গিয়ে মমতার সঙ্গে দেখা করে দলে যোগ দেন তারা।  

শুক্রবার তৃণমূল থেকে পদত্যাগ করেছেন লাভু। তিনি সাংবাদিকদের বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তিনি পশ্চিমবাংলায় যে কাজ করেছেন তাতে আমি তাকে বিশ্বাস করেছিলাম। কিন্তু গত ১৫-২০দিন ধরে আমার মনে হচ্ছে, এই দলটা ভয়ংকর সাম্প্রদায়িক। বিজেপির থেকেও মারাত্মক।

আগামী বছরের শুরুতে গোয়ায় বিধানসভা ভোট। লাভু অভিযোগ করেছেন, ভোটের পরে নারীদের জন্য বিভিন্ন প্রকল্প করে দেওয়া হবে বলে এখন থেকে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে তৃণমূলের টিম।  

বিধানসভা ভোটে তৃণমূল জোট করেছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে। ২০১২-১৭ এই দলের বিধায়ক ছিলেন লাভু। লাভুর অভিযোগ, তৃণমূল পুরোপুরি বিভাজনের অঙ্ক কষে ভোট লড়তে চাইছে। তাদের পরিকল্পনা হলো, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি হিন্দুদের ভোট টানবে আর তৃণমূল খ্রিস্টান ভোট দখলে নেবে। এ এক ভয়ংকর খেলা। সূত্র: দ্য ওয়াল

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম