‘জয় শ্রী রাম’ স্লোগানে স্কুলে বড়দিনের আয়োজনে বাধা

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২১, ২০:২৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ২০:৩০

ভারতের হরিয়ানার গুরগাও এলাকার একটি বেসরকারি স্কুলে বড়দিনের আয়োজনে বাধা দিয়েছে স্থানীয় এক রাজনীতিকের নেতৃত্বে একদল মানুষ। বৃহস্পতিবার পাতৌদি শহরের নারহেরা গ্রামে এই ঘটনা ঘটে। এসময় তারা ‘জয় শ্রী রাম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে এক ব্যক্তি স্কুলে ঢুকে বক্তব্য দিতে দেখা গেছে। ওই ব্যক্তি বলেন, খ্রিস্ট ধর্ম এখানে গ্রহণযোগ্য না। আমরা যিশু খ্রিস্টকে অশ্রদ্ধা করছি না। কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বলতে চাই যে তারা যদি চায় তারা বৈধভাবে তাকে স্মরণ করতে পারে। কিন্তু ধর্মান্তরিত করার ফাঁদে পড়া যাবে না। এটি ভারতীয় সংস্কৃতি ধ্বংস করে দিতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়েছে, হাউজ হোপ গুরুগ্রাম নামের একটি গোষ্ঠীর পক্ষ থেকে বড়দিনের এই আয়োজন করা হয়। বলা হচ্ছে, একটি গান পরিবেশনের পর কয়েকজন যিশু খ্রিস্টের নামে স্লোগান দেয়। এটিকে শিক্ষার্থীদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার উসকানি হিসেবে মনে করেন কয়েকজন স্থানীয়।  

স্থানীয় একজন যাজক বলেন, এটি খুব আতঙ্কের। গির্জায় তখন নারী ও শিশুরা ছিল। এমনটি দিন দিন বাড়ছে। এটি আমাদের প্রার্থনা ও ধর্ম পালনের অধিকারের লঙ্ঘন।

বড়দিনের আয়োজনের কথা শুনে পাতৌদি আসন থেকে বিধানসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা নরেন্দ্র সিং পাহারি নিজের সমর্থকদের জড়ো করে স্কুলে হাজির হয়েছিলেন। তিনি বলছেন, অনুষ্ঠানে ধর্মান্তরিত করার জন্য প্রলোভন দেখানো হচ্ছিল।

তার অভিযোগ, আয়োজনে হিন্দু ধর্মীয় অনুভূতিকে আঘাত করা হয়েছে এবং অনুষ্ঠানে হিন্দুদের বিভক্ত করার চেষ্টা ছিল। যিশু খ্রিস্টের প্রশংসার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে জয় শ্রী রাম ও ভারত মাতার স্লোগান দেওয়া হয়।

স্থানীয় পুলিশ জানায়, ঘটনাটির তথ্য তারা পেয়েছেন এবং বিষয়টি সমাধান হয়ে গেছে। কোনও লিখিত অভিযোগ ছিল না। তাই কোনও মামলা হয়নি। সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম