ভারতে নুডলস কারখানায় বিস্ফোরণ, মৃত অন্তত ১০

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২১, ১৮:৩৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৮:৩৭

ভারতের বিহারের মুজাফফরপুরে একটি নুডলস কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবারের এই বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

মুজাফফরপুরের শিল্পাঞ্চলে মোদি কুরকুরে অ্যান্ড নুডলস কারখানার একটি বয়লার থেকে এই বিস্ফোরণ ঘটে। এতে আশেপাশের অন্য কারখানার লোকজনও আহত হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন স্থানীয় এমপি, জেসা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা গেছে, বয়লার বিস্ফোরণ এতোটাই শক্তিশালী ছিল যে, এর আওয়াজ পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে। বিস্ফোরণে পাশের চিড়া ও আটার কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার সময় কারখানায় কতজন কাজ করছিলেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, বয়লার বিস্ফোরণে বিকট শব্দ হয়। এর জেরে এলাকার বাড়িঘরের দরজা-জানালা পর্যন্ত কেঁপে উঠে।

/এমপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি