জঙ্গল ছেড়ে কলেজ ক্যাম্পাসে চিতাবাঘ

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২১, ২১:৩০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ২১:৩৮

ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে একটি কলেজের ক্যাম্পাসে বুধবার ভোরে একটি চিতাবাঘ ঢুকে পড়ে। এ ঘটনায় এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে চিতাবাঘটি চলে গেলেও যাওয়ার আগে সে একটি কুকুরকে মেরে ফেলে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

পুলিশ জানিয়েছে, সৌভাগ্যবশত এ ঘটনার সময় কলেজটি তখন বন্ধ ছিল এবং আশেপাশে কেউ ছিল না। চিতাবাঘটি ক্যাম্পাস ছাড়ার পর কলেজের প্রহরী কুকুরের মরদেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কর্মকর্তারা ‘বড় বিড়ালের ছোবলের’ চিহ্ন খুঁজে পান। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, এটি গত কয়েক মাস ধরেই এলাকায় চলাফেরা করছিল।

পুলিশ জানিয়েছে, এলাকাটি মাদুক্কারাই বনের কাছাকাছি। গ্রামবাসীরা ইতোমধ্যেই এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছে। কয়েক দিন আগে তারা সেখানে মাংসাশী প্রাণীটির চলাচলের একটি ভিডিও হস্তান্তর করেছে।

বন বিভাগের পক্ষ থেকে চিতাবাঘ যাতে মানুষের আবাসস্থলে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম