ফ্লাইওভারে আটকা পড়লেন মোদি

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২২, ১৭:০২আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৭:০২

নির্ধারিত এক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে পাঞ্জাবের একটি ফ্লাইওভারে আটকা পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিক্ষোভের কারণে সৃষ্ট যানজটে প্রায় ২০ মিনিট আটকা পড়ে কর্মসূচিতে যোগ না দিয়েই ফিরে যান তিনি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা লঙ্ঘিত হওয়ায় বাথিন্ডা বিমানবন্দরে ফিরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সফরের জন্য যথাযথ প্রস্তুতি না নেওয়ায় পাঞ্জাবের কংগ্রেস সরকারকে দায়ী করা হয়েছে ওই বিবৃতিতে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী ফ্লাইওভাবে ১৫-২০ মিনিট আটকে ছিলেন। এটা প্রধানমন্ত্রীর নিরাপত্তার বড় ত্রুটি।’ তবে এই অভিযোগ সম্পর্কে এখনও কোনও মন্তব্য করেনি পাঞ্জাব সরকার।

ওই ঘটনার পর বিমানবন্দরে ফিরে মোদি বলেন, ‘বেঁচে ফিরতে পেরেছি, এর জন্য (পাঞ্জাবের) মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন।’

বুধবার পাঞ্জাবের হুসেইনিওয়ালায় জাতীয় স্মৃতিসৌধে একটি কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। সকালে বাথিন্ডা বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে করে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল মোদির। তবে আবহাওয়া খারাপ থাকায় গাড়িতেই রওনা দেন তিনি। যাত্রাপথে একটি ফ্লাইওভাবে ওই ঘটনা ঘটে।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম