ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২২, ১৮:২৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৮:২৪

ভারতে করোনাভাইরাসের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথমবারের একজনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের উদয়পুরে এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়ে ৭৩ বছরের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

গত ১৫ ডিসেম্বর কোভিড শনাক্ত হওয়ার পর থেকেই ওই ব্যক্তি হাসপাতালে ছিলেন। তার ডায়াবেটি ও উচ্চ রক্তচাপসহ অন্যান্য শারীরিক সমস্যা ছিল বলে জানা গেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই মৃত্যুকে ওমিক্রনে মৃত্যু হিসেবে গণ্য করা হবে। রাজস্থান সরকারের স্বাস্থ্য বিভাগও এটিকে ওমিক্রনের মৃত্যু বলে নিশ্চিত করেছে।

গত ২৫ ডিসেম্বর ওই ব্যক্তির জিনোম সিকোয়েন্সিং রিপোর্টে তার ওমিক্রন সংক্রমণ ধরা পড়ে। এর ছয় দিন পর ৩১ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। তার কোনও ভ্রমণ ইতিহাস ছিল না।

ভারতে এখন পর্যন্ত দুই হাজার ১৩৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে ৬৫৩ জন। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে ওমিক্রন শনাক্ত হয়েছে ৪৬৪ জনের।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম