ভারতে শনাক্ত ৯০ হাজার, একদিনে বাড়লো ৫৬.৫ শতাংশ

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২২, ১১:০১আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১১:০১

ভারতে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ হাজার ৯২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫৬.৫ শতাংশ বেশি। বুধবার দেশটিতে শনাক্ত হয় ৫৮ হাজার ৯৭ জন রোগী। দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৩০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে ৭৯৭ জন আর দিল্লিতে ৪৬৫ জন।  

অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ভারতের ২৬টি রাজ্যে ছড়িয়েছে। বুধবার প্রথমবারের মতো এই ভ্যারিয়েন্টে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয় রাজস্থানে।

ভারতে বর্তমানে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৭.৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯ হাজার ২০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশটিতে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৯ জন। মোট আক্রান্তের মধ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা এক শতাংশের কম। বর্তমানে তা ০.৮১ শতাংশ।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাত্রীকালীন কারফিউ এর মতো বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে ভারতের বেশ কয়েকটি রাজ্য।

টিকা প্রদান ক্রমাগতভাবে দ্রুত করছে ভারত। বর্তমানে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া চলছে। দেশটিতে ইতোমধ্যে ১৪৭ কোটি ডোজ টিকা প্রদান করা হয়েছে।

মহারাষ্ট্রে একদিনে শনাক্ত হয়েছে ২৬ হাজার ৫৩৮ রোগী। পশ্চিমবঙ্গে শনাক্ত হয়েছে ১৪ হাজার ২২ জন। দিল্লিতে আক্রান্তের পরিমাণ একদিনে প্রায় দ্বিগুণ বেড়েছে। এছাড়াও সেখানে একদিনে মৃত্যু হয়েছে আট জনের।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম