এক ফ্লাইটে করোনা আক্রান্ত শতাধিক যাত্রী

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২২, ১৯:১০আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৯:১০

ইতালি থেকে ভারতের অমৃতসরে অবতরণ করা একটি ভাড়া করা ফ্লাইটে ১২৫ জন যাত্রীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের আইসোলেশনে রাখা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইতালির মিলান থেকে অমৃতসরে ফ্লাইটটি বুধবার অবতরণ করে। এতে মোট ১৭৯ জন যাত্রী ছিলেন।

খবরে বলা হয়েছে, ফ্লাইটটিতে যাত্রী হিসেবে থাকা শিশু ও নবজাতকদের করোনা পরীক্ষা করা হয়নি। মোট ১৬০ জন যাত্রীর পরীক্ষা করা হলে ১২৫ জন পজিটিভ হিসেবে শনাক্ত হন।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এগুলোতে আক্রান্তদের আইসোলেশনে নেওয়া হয়। বিমানবন্দরের প্রবেশ পথে অনেক মানুষ জড়ো হয়েছেন।

ভারতের দিল্লি, মুম্বাই ও কলকাতার মতো বৃহত্তম শহরগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। তবে আক্রান্তের তুলনায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে না। তবে আশঙ্কা করা হচ্ছে, সামনের দিনগুলোতে গ্রামীণ এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়লে হাসপাতালগুলোতে চাপ বাড়তে পারে।

বৃহস্পতিবার ভারতে নতুন শনাক্তের সংখ্যা ছিল ৯০ হাজার ৯২৮ জন। বছরের শুরুর তুলনায় এটি প্রায় চারগুণ। এসব আক্রান্তের বেশিরভাগ শহরগুলোতেই। কর্মকর্তারা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টে স্থান দখল করছে ওমিক্রন। নতুন আক্রান্তদের শুধু যে মৃদু উপসর্গ আছে তা নয়, বাড়িতেই দ্রুত সেরে উঠছেন তারা।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক