সার্ক সম্মেলন আয়োজন করার মতো ঐকমত্য হয়নি: ভারত

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২২, ২৩:৪৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২৩:৪৭

নির্দিষ্ট কিছু কারণে সার্ক শীর্ষ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, যে পরিস্থিতির কারণে সম্মেলন অনুষ্ঠিত হয়নি সেগুলোর কোনও অগ্রগতি নেই। তাই সম্মেলন আয়োজনের জন্য ঐকমত্য প্রয়োজন তা এখনও নেই। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এখবর জানিয়েছে।

অরিন্দম বাগচি বলেন, সার্ক সম্মেলন নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবেদন আমরা সংবাদমাধ্যমে দেখেছি। আপনারা সবাই অবগত কেন ২০১৪ সাল থেকে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে না।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। তাই সম্মেলন আয়োজনের জন্য যে ঐকমত্য প্রয়োজন তা নেই।

সার্কের চার্টার অনুসারে, কোনও সদস্য রাষ্ট্র শীর্ষ সম্মেলনে যদি উপস্থিত না হয় তাহলে তা আয়োজন করা হবে না।

সোমবার পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এক সংবাদ সম্মেলনে বলেন, সার্ক সম্মেলনে যোগদানের জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে। পাকিস্তান সার্ককে একটি গুরুত্বপূর্ণ ফোরাম মনে করে। আমরা ১৯তম সম্মেলন আয়োজনে আগ্রহী এবং ভারতের স্বশরীরে হাজির হতে কোনও ইস্যু থাকলে তারা ভার্চুয়ালি অংশগ্রহণ করতে পারে।

ভারত ও পাকিস্তানের সম্পর্কে উত্তেজনার কারণে গত বছরের ১৬ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নয়া দিল্লি তা বয়কট করে। সার্কের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক নিউ ইয়র্কে হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান বৈঠকে আফগানিস্তানের তালেবান শাসকদের প্রতিনিধিত্ব চাইলে তা বাতিল হয়।

ভারত ও পাকিস্তান ছাড়া সার্কের সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম