আন্তর্জাতিক যাত্রীদের ৭ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করলো ভারত

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২২, ১৯:১৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২০:০২

ভারতে অবতরণ করা আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন বিধিমালা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। নতুন বিধি অনুসারে, সব যাত্রীদের জন্য ৭ দিনের হোম কোয়ারেন্টিন ও অষ্টম দিনে করোনাভাইরাসের পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই বিধিমালা মঙ্গলবার থেকে কার্যকর হবে। করোনার উচ্চ সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

সব যাত্রীদের সাত দিনে হোম আইসোলেশনে থাকার পর অষ্টম দিনে আরটি-পিসিআর টেস্ট করা হবে। ফল পজিটিভ হলে আক্রান্তকে আইসোলেশন কেন্দ্রে রাখা হবে। সেখান থেকে তাদের নমুনা জিনোম পরীক্ষার জন্য পাঠানো হবে। ফ্লাইটে যাত্রীর কাছাকাছি বা কেবিনে থাকা সহযাত্রীদের সংস্পর্শে আসা ব্যক্তি হিসেবে গণ্য করা হবে। তাদের পরীক্ষার ফল নেগেটিভ আসলে পরের সাতদিন নিজ উদ্যোগে পর্যবেক্ষণে থাকতে হবে।  

ঝুঁকিপূর্ণ তালিকায় না থাকা দেশগুলো থেকে আগত আন্তর্জাতিক যাত্রীদের দুই শতাংশকে দ্বৈব চয়ন পদ্ধতিতে নির্বাচন করে অবতরণের সময় পরীক্ষা করা হবে।

শুক্রবার ভারতে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ১০০ জন। গত ২৪ ঘণ্টার তুলনায় শনাক্ত বেড়েছে ২৮ শতাংশ। এক সপ্তাহের ব্যবধানে ১০ হাজার লাখ ছাড়িয়েছে শনাক্ত। সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
পাঁচ তারকা হোটেলে খাবারের টেবিলে তেলাপোকা
ইমরান খানের আরও দুই বোন গ্রেফতার
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি