ভারতে আরও একটি ফ্লাইটে ১৭৩ জনের করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২২, ২০:৩৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২০:৩৫

ভারতে আরও একটি ফ্লাইটে ১৭৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দুই দিনের মধ্যে দ্বিতীয় বারের মতো দেশটিতে এমন ঘটনা ঘটলো। শনিবার ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইতালির রোম থেকে একটি ফ্লাইট ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে পৌঁছায়। ওই ফ্লাইটে ২৮৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ১৭৩ জনেরই কোভিড সংক্রমণ ধরা পড়ে।

আক্রান্ত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়েরেন্টিনের জন্য নিজ নিজ জেলায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে গত বুধবারও একই রকমের ঘটনা ঘটেছিল। সেদিন ইতালির মিলান থেকে অমৃতসরে যাওয়া একটি ফ্লাইটের ১২৫ জনের করোনা শনাক্ত হয়। ফ্লাইটটিতে মোট ১৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার ইতালিতে রেকর্ড সংখ্যক প্রায় দুই লাখ ২০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়। শুক্রবার ভারতে লক্ষাধিক মানুষের সংক্রমিত হওয়ার কথা জানান দেশটির কর্মকর্তারা।

বিশেষজ্ঞদের ধারণা, কোভিডের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টের ফলে গত সপ্তাহে দেশটিতে সংক্রমণের তীব্রতা বেড়েছে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম