ভারতের সংসদের চার শতাধিক কর্মীর করোনা পজেটিভ

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২২, ১৫:০৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৫:১০

ভারতে অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ। এর মধ্যে আসছে সংসদের বাজেট অধিবেশন। তার আগেই সংসদের চার শতাধিক কর্মীর কোভিড পজিটিভ এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সংসদে মোট ১ হাজার ৪০৯ জনের কোভিড পরীক্ষা করানো হয়। তার মধ্যে ৪০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

৪ থেকে ৮ জানুয়ারির মধ্যে ওই পরীক্ষার রিপোর্ট আসে। তারা ওমিক্রনে সংক্রমিত কিনা এজন্য তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ভারতের বাজেট অধিবেশন সাধারণত শুরু হয় প্রতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। বিজেপি শাসক ও বিরোধী দলের অনেক সংসদ সদস্য করোনায় আক্রান্ত, তার উপর নতুন করে এত কর্মী সংক্রমিতের কারণে উদ্বেগ বেড়েছে।

৪০২ জনের মধ্যে লোকসভার দুইশ, রাজ্যসভার ৬৯ জনের কোভিড পজিটিভ। সংসদ ভবনের মধ্যে যারা কাজ করেন, তাদের মধ্যেই ৪০২ জন সংক্রমিত।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রবিবারের প্রকাশিত রিপোর্টে জানা গেছে, শনিবারের তুলনায় ভারতে আক্রান্ত বেড়েছে ১২ শতাংশেরও বেশি। ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৬৩২ জন। সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম