ঋণ না পাওয়ায় ব্যাংকে আগুন

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২২, ১২:৩০আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২:৩০

ভারতের এক পুরুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ঋণ আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় তিনি ব্যাংকের কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। গত শনিবার কর্ণাটকের হাভেরি জেলায় এই ঘটনা ঘটে। এতে অভিযুক্ত ওয়াসিম হাজারাতসাব মোল্যা রাত্তিহালি শহরের বাসিন্দা।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ওয়াসিম হাজারাতসাব মোল্যা হেদুগোন্দা গ্রামে অবস্থিত কানারা ব্যাংকের শাখায় ঋণ আবেদন করেন। তবে তার নথিপত্র যাচাই করে আবেদনটি প্রত্যাখ্যান করে ব্যাংকের শাখা কর্তৃপক্ষ।

ঋণ আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় শনিবার রাতে ব্যাংকের শাখায় যান ওয়াসিম হাজারাতসাব মোল্যা। জানালা ভেঙে তিনি ব্যাংকের কার্যালয়ের ভেতরে পেট্রোল ছিটিয়ে দেন। এরপরই সেখানে আগুন ধরিয়ে দেন। পথচারীরা ধোঁয়া দেখতে পেয়ে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেয়।

পুলিশ জানিয়েছে, আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাঁচটি কম্পিউটার, ফ্যান, লাইট, পাসবই, প্রিন্টার, অর্থ গণনার মেশিন, নথি, সিসিটিভি এবং ক্যাশ কাউন্টার ধ্বংস হয়েছে।

অভিযুক্তকে গ্রেফতার করেছে কাজিনেলি পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম