উত্তর প্রদেশে দলবদলের হিড়িক, আরেক মন্ত্রীর পদত্যাগ

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২, ১৭:৫২আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭:৫২

উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের বিজেপি সরকার টানা তৃতীয় ধাক্কা খেলো। বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে তৃতীয় মন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন সিনিয়র ওবিসি নেতা ধরম সিং সাইনি। আগে পদত্যাগ করা দুই মন্ত্রীর মতো তিনিও সরকারের বিরুদ্ধে দলিত ও ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিদের অবজ্ঞা করার অভিযোগ এনেছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

ওবিসি সম্প্রদায়, কৃষক ও শিক্ষিত তরুণ প্রজন্মের সমর্থন পেয়ে ২০১৭ সালে উত্তর প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। গভর্নর আন্দন্দিবেন প্যাটেলের কাছে পদত্যাগপত্র জমা দেন সাইনি।

মন্ত্রিসভায় আয়ুশ, খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসনের দায়িত্বে ছিলেন সাইনি। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তাকে ‘সামাজিক ন্যায়বিচারের যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন এবং তার দলে স্বাগত জানিয়েছেন। টুইটারে সাইনির সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেছেন তিনি।

সাহারানপুর থেকে নির্বাচিত এমএলএ সাইনির আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন স্বামী প্রাসাদ মৌর্য, দারা সিং চৌহান। গত দুই দিনের মধ্যে এসব পদত্যাগের ঘটনা ঘটলো। মন্ত্রী ছাড়াও বিজেপি থেকে পদত্যাগ করেছেন ৬ জন বিধায়ক।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম