ভারতীয় যুদ্ধজাহাজে বিস্ফোরণ, নিহত ৩ নৌসেনা

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ০৪:১৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৪:১৮

ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রণবীরে বিস্ফোরণ তিন নৌসেনা নিহত হয়েছেন। বিস্ফোরণের সময় জাহাজের মধ্যেই ছিলেন তারা। মুম্বাইয়ে নৌবাহিনীর ডক ইয়ার্ডে মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

সূত্রের বরাতে এনডিটিভি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার দিকে বিস্ফোরণটি ঘটে। এর সঙ্গে অস্ত্র বা গোলাবারুদের কোনও যোগসূত্র নেই। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটিতে থাকা সরঞ্জামের বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। ক্রুরা দ্রুত সাড়া দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

২০২১ সালের নভেম্বর থেকে ইস্টার্ন ন্যাভাল কমান্ডে আন্তঃউপকূলীয় অভিযানে মোতায়েন ছিল আইএনএস রণবীর। কিছুদিন পর ঘাঁটিতে ফেরার কথা ছিল।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক