নেতাজি সুভাষকে নিয়ে রাজনীতি করছে বিজেপি: ফিরহাদ হাকিম

কলকাতা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ১৫:৩৩আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৫:৩৩

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি রাজনীতির জন্য পশ্চিমবঙ্গের গর্ব নেতাজি সুভাষকে উপেক্ষা করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লির আয়োজন থেকে নেতাজি সুভাষকে নিয়ে একটি পরিবেশনা বাতিল হওয়ায় এই অভিযোগ করেন তিনি। তবে ওই পরিবেশনাটি কলকাতার প্রজাতন্ত্র দিবসের আয়োজনে পরিবেশন করা হবে।

দিল্লিতে ভারতের কেন্দ্রীয় সরকার আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রদর্শনের জন্য এবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মডেল পাঠায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেটি নির্বাচিত হয়নি বলে দিল্লি জানিয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দেন। কিন্তু তাতেও সিদ্ধান্ত বদলায়নি কেন্দ্র। সেই কারণে রাজ্য সরকার ওই একই মডেল কলকাতায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার  এ প্রসঙ্গে এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘নেতাজিকে নিয়ে রাজনীতি কিসের? নেতাজি সম্পর্কে যদি সত্যিই শ্রদ্ধা থাকে তাহলে নেতাজির জীবন, স্বাধীনতা সংগ্রামের মডেল। এটাতো কোনো তৃণমূল কংগ্রেস নিয়ে মডেল নয়। তাহলে সেটাকে অনুমতি দিতে বাধা কোথায়? এর মধ্যে রাজনীতি কি করে আসে? সারা বিশ্বের লোকের কাছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজির সম্পর্কে ভারতীয়দের ধারণা, সচেতনতা দেখানো যেত। যদি রাজনীতি কেউ করে থাকে বিজেপি করছে। নেতাজির নামকে কলঙ্কিত করার চেষ্টা করছে।’

অন্যদিকে গত বছর প্রজাতন্ত্র দিবসে কলকাতার অনুষ্ঠান ছিল প্রায় ৪০ মিনিটের। এবার সময় আরও কমিয়ে আধ ঘণ্টা করা হতে পারে। দর্শক সংখ্যাও হবে হাতে গোনা।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম