মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, ১৩:১৪আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৩:১৪

ভারতের মুর্শিদাবাদে মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে এক নারীসহ  ছয়জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে (২১ জানুয়ারি) শুক্রবার বিকেল নাগাদ মুর্শিদাবাদের ভরতপুর থানার মদনপুর গ্রামে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

গ্রামের বাসিন্দা মীর পিয়ার আলির পরিবার ও চাঁদ বিবির পরিবারের মধ্যে এই ঘটনা ঘটে। দুই পরিবারের ছেলে ছাদে মোবাইলে ফ্রি ফায়ার খেলছিল। খেলার একপর্যায়ে ঝগড়া বেধে যায় তাদের মধ্যে। কিছুক্ষণের মধ্যে দুই পরিবার নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশ জানান, দুই পরিবারের মধ্যে পূর্বেও সম্পর্ক ভালো ছিল না।

মীর পিয়ারের অভিযোগ, চাঁদ বিবি ও তার ছেলে রাহুল তাদের বাড়িতে হামলা চালায় প্রথমে। পাল্টা চাঁদ বিবির অভিযোগ, মীর পিয়ারের পরিবারই তাদের হামলা চালিয়ে তাদের বাড়ি ভাঙচুর করে। পঞ্চাশ হাজার টাকা লুটের দাবি করে তারা। সংঘর্ষে স্থানীয়েরা দুই পরিবারের আহতদের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে। গুরুতর আহতদের অন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমেছে ভরতপুর থানার পুলিশ।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম