মুম্বাইয়ের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০২২, ১৪:০৯আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৪:১৩

ভারতের মুম্বাইয়ের একটি ২০তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় সকাল ৭ টার দিকে বাণিজ্য নগরী মুম্বাইয়ের তারদেও এলাকার কমলা নামক ভবনটির ১৮ তলায় আগুন লাগে। সেখান থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশ। এসময় ভবন থেকে দ্রুত বের হতে দেখা যায় বাসিন্দাদের।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী। মুম্বাই মেয়র কিশোরী পেদনেকার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আগুনে দগ্ধ ছয়জন লোকের অক্সিজেনের সহায়তা প্রয়োজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু প্রচণ্ড ধোঁয়া রয়েছে। ভবনে আটকে পড়াদের উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশসহ জরুরি বিভাগের কর্মীরা। আগুনকে তিন মাত্রা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আহতদের মধ্যে ৬ জন হাসপাতালে মারা গেছেন। অগ্নিকাণ্ডকে অপ্রত্যাশিত ঘটনা অ্যাখা দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম