ভারতে টিকা নেওয়ায় পিছিয়ে পশ্চিমবঙ্গের তরুণ-তরুণীরা

কলকাতা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২২, ১৫:৩৫আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৫:৩৫

করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। গেল কয়েকদিনের তাণ্ডবের পর দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমেছে। শনিবার (২২ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৩৭ হাজার ৭০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৮৮ জন। আর সংক্রমণের হার নেমে এসেছে ১৭ দশমিক ২২ শতাংশে।

দেশটিতে এই মুহূর্তে অ্যাক্টিভ (পজিটিভ রয়েছেন) করোনা রোগীর হিসাবে শীর্ষ দশ রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। অথচ টিকাকরণে রাজ্যটি এখনও বেশ পিছিয়ে, বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের আগ্রহ তেমন নেই বললেই চলে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে করোনা টিকাকরণে ভারতে সবার পেছনে পশ্চিমবঙ্গ। রাজ্যটিতে মাত্র ৫৩ শতাংশ কিশোর-কিশোরীর টিকাকরণ হয়েছে। একই সঙ্গে নাম রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগরহাভেলির।

গত ৩ জানুয়ারি ভারতে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়। পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুলে টিকাকরণের ব্যবস্থা হয়েছে। তবে রাজ্যে স্কুল থেকে ঝরে পড়াদের এখনও টিকাকরণের ব্যবস্থা শুরু করে উঠতে পারেনি রাজ্য সরকার।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণে সবার ওপরে নাম রয়েছে অন্ধ্র প্রদেশের। সেখানে ৯১ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।

নয়া দিল্লির সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশে অ্যাক্টিভ কেসের হিসাবে শীর্ষ দশেই আছে পশ্চিমবঙ্গের নাম, যা যথেষ্ট উদ্বেগের। যদিও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত কয়েকদিন ধরে টানা কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যা।

/ইউএস/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম