করোনায় দিল্লিতে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ৪৫ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জানুয়ারি ২০২২, ০৪:৪৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৪:৪৩

ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়ছে। ৬ মাসের মধ্যে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু হয়েছে। যা গত ৫ জুনের পর সর্বোচ্চ মৃতের সংখ্যা। ৫ জনু ৬৮ জনের মৃত্যু হয়েছিল। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শহরটিতে ১১ হাজার ৪৮৬ জন করোনা শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিলেন ১০ হাজার ৭৫৬ জন। অর্থাৎ শুক্রবারের তুলনায় শনিবার ৭ শতাংশ রোগী বেশি শনাক্ত হয়েছে। 

শুক্রবার দিল্লিতে ৫৯ হাজার ৬২৯টি নমুনা পরীক্ষা করা হয়, পরদিন শনিবার সেখানে ৭০ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনিবার শনাক্তের হার ৩০.৬৪ শতাংশ। গত ১৫ জানুয়ারি এ হার ছিল ১৬.৩৬ শতাংশ। 

দিল্লিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ ২ হাজার ৫১৪ রোগী শনাক্ত হয়েছেন। মোট মারা গেছেন ২৫ হাজার ৫৮৬ জন। 

শুক্রবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অনুমোদিত শহরে একসপ্তাহের কারফিউ জারি এবং পরিস্থিতি উন্নতির দিকে না যাওয়া পর্যন্ত দোকানপাট শপিংমল বন্ধ রাখার একটি প্রস্তাব প্রত্যাখান করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল। তবে তিনি ৫০ শতাংশ মানুষের উপস্থিতিতে অফিস চালু রাখার প্রস্তাবে সম্মতি দিয়েছেন।   

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম