যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রার্থী হতে চান কফিল খান

রক্তিম দাশ, কলকাতা 
২৬ জানুয়ারি ২০২২, ২০:৪৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২১:২২

ভারতের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপিকে জোর টক্কর দিতে ভোটে দাঁড়াতে পারেন চিকিৎসক কফিল খান।

২০১৭ সালে বিআরডি মেডিক্যাল কলেজে অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর ঘটনায় তদন্তের মুখে পড়েন ডা. কফিল খান। তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হলেও গত বছরের ৯ নভেম্বর চাকরি থেকে বরখাস্ত করা হয় এই চিকিৎসককে এবং এ নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ করেন কাফিল।

মঙ্গলবার সেই চিকিৎসক কফিল খান জানিয়েছেন, কোনও দল তাকে সমর্থন করলে তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে গোরক্ষপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

‘আমি গোরক্ষপুরে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। যদি কোনও দল আমাকে টিকিট দেয় আমি প্রস্তুত,’ ভারতের সংবাদ সংস্থা পিটিআই-কে সাফ জানিয়েছেন চিকিৎসক কফিল খান।

ভোটে লড়ার জন্য কোনও দলের সঙ্গে বা নেতার সঙ্গে যোগাযোগ করছেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘হ্যাঁ, আলোচনা চলছে। সব ঠিক থাকলে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।’

কফিল জানিয়েছেন, বিআরডি মেডিক্যাল কলেজে ২০১৭ সালের আগস্ট মাসের মর্মান্তিক দুর্ঘটনায় তাকে বলির পাঁঠা বানানো হয়। ওই দুর্ঘটনায় ৮০টি পরিবারের শিশুরা মারা গিয়েছিল।

কফিলের অভিযোগ, তিনি গোরক্ষপুরে না থাকা সত্ত্বেও, তার ৭০ বছর বয়সী মাকে পুলিশ হেনস্তা করছে। তিনি বলেন, ‘আমি ফেসবুক, টুইটারের মতো সোশাল মিডিয়ায় সক্রিয় এবং সেখানে আমার গতিবিধি জানাই যায়। বর্তমানে আমি মুম্বাইয়ে আছি। এখান থেকে আমি আমার বই ‘দ্য গোর্খাপুর হসপিটাল ট্রাজেডি- অ্যা ডক্টর্স মেমোইর অব অ্যা ডেডলি মেডিক্যাল ক্রাইসিস’-এর প্রচারের জন্য হায়দরাবাদ এবং ব্যাঙ্গালুরুতে যাবো। এখন অবধি ৫ হাজারের বেশি বই বিক্রি হয়ে বেস্টসেলার হয়ে উঠেছে এটি।

কাফিল বলেন, ‘২০২১ সালের ১৭ ডিসেম্বর আমার বইটি প্রকাশিত হওয়ার পরে পুলিশ ২০ ডিসেম্বর এবং তারপরে ২৮ ডিসেম্বর এবং আবার জানুয়ারিতে আমার বাড়িতে যায়। পুলিশের কথা অনুযায়ী, আসন্ন নির্বাচনের কারণে আমার মতো মানুষদের তথ্য তালাশ চলছে।’

গোরক্ষপুরে ষষ্ঠ দফায় নির্বাচন হবে ৩ মার্চ।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম