কাশ্মিরে বন্দুকযুদ্ধে জইশ-ই-মুহাম্মদের কমান্ডরসহ নিহত ৫

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২২, ১০:৪৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১০:৫১

ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে ৫ 'সন্ত্রাসী' নিহত হয়েছে। পুলিশের দাবি, অভিযানে নিহতদের মধ্যে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের এক কমান্ডার রয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

টুইটবার্তায় স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কাশ্মিরের পুলওয়ামা এবং বুদগাম জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। 

‘১২ ঘণ্টার অভিযানে পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী এলইটি এবং জেইএম-এর পাঁচ সদস্য ঘটনাস্থলেই মারা গেছে। এরমধ্যে জইশ ই মুহাম্মেদর জাহিদ ওয়ানি নিহত হয়’। একে বড় সাফল্য বলে দাবি করেছে পুলিশ। বুদগাম জেলার চর-ই-শরিফ এলাকায় অপর বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে রাইফেল।

কাশ্মির পুলিশের মহাপরিদর্শক ভিজে কুমার এই ঘটনাকে বড় মাইলফলক হিসেবে অ্যাখা দিয়েছেন। উল্লেখ্য, গত মাসে একাধিক অভিযানে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে খবর জানা গেছে।

/এলকে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান