এই গরমে শিরোনামহীনের শীতল সুর!

বিনোদন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ১৫:৫৭ আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৬:২২

এই মাত্রার ধারাবাহিক গরম এ অঞ্চলে শেষ কবে অনুভূত হয়েছে, সেটি এখন গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই ফাঁকে দারুণ একটা শীতল সুর ছড়িয়ে দিলো ব্যান্ড শিরোনামহীন। নাম ‘জানে না কেউ’।

গানটির কথা-সুর যতোটা শীতল অনুভব দেয়, তারও বেশি স্বস্তি দেয় এর ভিডিও। এর পুরোটাজুড়ে আছে বরফে ঢাকা ভারতের হিমাচল প্রদেশ!

২৫ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর এক বিলাসবহুল আয়োজনে ইউটিউব, স্পটিফাই, আইটিউনস, আমাজনসহ দেশীয় এবং আন্তর্জাতিক সকল জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হয়েছে। 

এই গরমে শিরোনামহীনের শীতল সুর! গানের ভিডিও চিত্রায়িত হয়েছে হিমাচল প্রদেশের মানালি, সিস্যু, বিয়াস নদী ছাড়াও দিল্লীতে। গানের গল্প চিত্রায়নে শিরোনামহীন সদস্যরা ছাড়াও মডেল হিসেবে আছেন সিফাত আমিন শুভ এবং জান্নাতুল ফেরদৌস বিসমি। ভিডিও নির্মাণে সহযোগিতা করেছে বহুজাতিক কোম্পানি সিনার্জি সল্যুশনস। 

শিরোনামহীন জানায়, তাদের ৮ম অ্যালবাম ‘বাতিঘর’-এ মোট ১০টি গান থাকছে। তারই একটি ‘জানে না কেউ’। 

শিরোনামহীন প্রধান জিয়াউর রহমান বলেন, ‘শ্রোতাদের ভালোবাসায় শিরোনামহীন অনেক ঝড়, বাধা অতিক্রম করে থমকে না গিয়ে ২৮ বছর পাড়ি দিয়েছে। মানুষের ভালোবাসায় শিরোনামহীন-এর গান মুখে মুখে বহুদূর পথ চলতে চায়।’

ব্যান্ডের তরুণ ও সফল কণ্ঠশিল্পী শেখ ইশতিয়াক বলেন, ‘তরুণরাই শিরোনামহীন-এর মূল চালিকাশক্তি। বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে দেখা তরুণদের উচ্ছ্বাস একজন তরুণ হিসেবে আমাকে অনুপ্রাণিত করে।’ 

দলনেতা জিয়াউর রহমান জানান, চলতি বছর থেমে থেমে ‘বাতিঘর’ অ্যালবামের বাকি গানগুলো ক্রমশ প্রকাশ হবে। এরমধ্যে থাইল্যান্ডে চিত্রায়নে ‘কতদূর’, ‘নিঃশব্দপুর’ এবং ‘ক্লান্ত কফিশপ’ ছাড়াও দেশে ইনডোর সেট তৈরি করে নির্মিত ‘শুভ জন্মদিন’, ভারতে নির্মিত ‘প্রিয়তমা’ গানগুলোর কাজ প্রায় শেষের পথে। যা বছরজুড়ে ক্রমশ প্রকাশ করা হবে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর