ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তীর্থস্থানে বাস পরিষেবা

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪৮

দুই বাংলার মধ্যে ট্রেন ও বাসের যোগাযোগ বেশ কিছু বছরের পুরনো। এবার একটু ভিন্ন ধরনের‌ উদ্যোগ নিচ্ছে রাজ্য পরিবহন দফতর। আগামী কয়েক মাসের মধ্যেই এই পরিষেবা শুরুর ভাবনা।

এ বার বাংলাদেশ সীমান্ত থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন তীর্থক্ষেত্রে বাস পরিষেবা শুরু করতে চলেছে পরিবহন দফতর।  বনগাঁ সীমান্ত এলাকা থেকে  এই পরিষেবা শুরু করতে চায় তারা।  আপাতত ঠিক হয়েছে, সীমান্ত থেকে বাসগুলা যাবে কলকাতার কালীঘাট, শহরতলির দক্ষিণেশ্বর, বীরভুমের তারাপীঠ ও কঙ্কালীতলায়। এই বাস পরিষেবায় কেমন সাড়া পাওয়া যায়, তা দেখেই আরও তীর্থস্থানে বাস পরিষেবা শুরু করা নিয়ে ভাবনা-চিন্তা করা হবে।

পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান মদন মিত্র বলেন, ‘সীমান্তবর্তী এলাকার মানুষ যাতে সহজেই বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করতে পারেন। সে দিকে নজর দিয়েই এই বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এই বাস পরিষেবাকে জনপ্রিয় করতে সব বাসই তাপানুকূল হবে বলে জানানো হয়েছে। কালীঘাট ও দক্ষিণেশ্বর ভ্রমণের পর সে দিনই যাতে পর্যটকরা ফিরে যেতে পারেন, সেই ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম