ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৩০০ কোটি রুপি

রক্তিম দাশ, কলকাতা
০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ঘোষিত বাজেটে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর জন্য আগের মতো অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এবছরের বাজেটে বাংলাদেশের জন্য অর্থ সাহায্যের পরিমাণে বাড়িয়ে ৩০০ কোটি রুপি করা হয়েছে।

মঙ্গলবার ভারতের পার্লামেন্টে ২০২২-২৩ সালের বাজেটে পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটে বাংলাদেশের জন্য অর্থ সাহায্য বরাদ্দ রাখা হয়েছে ৩০০ কোটি রুপি। গত বছরের বাজেটে প্রথমে বাংলাদেশের জন্য ২০০ কোটি রুপি বরাদ্দ করা হয়। পরে তা বাড়িয়ে ৩০০ কোটি রুপি করা হয়।

তালেবান শাসিত আফগানিস্তানের জন্যও ২০০ কোটি রুপি বরাদ্দ রেখেছে মোদি সরকার। মিয়ানমারের জন্য রাখা হয়েছে ৬০০ কোটি রুপি। বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে ভুটান। তারা পাবে দুই হাজার ২৬৬ কোটি রুপি। মরিশাস ৯০০ কোটি, নেপাল পাবে ৭৫০ কোটি রুপি। আফ্রিকায় ভারতীয় দূতাবাস খোলার জন্য বরাদ্দ করা হয়েছে ২৫০ কোটি রুপি।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম