সরস্বতী পূজার শুভেচ্ছা মোদি, মমতার

রক্তিম দাশ, কলকাতা
০৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩০

কলকাতার আকাশ ছিল ঝলমলে। মন খারাপের বৃষ্টি নেই। কচি কাঁচা থেকে বড়রাও মেতে উঠেছে বাগদেবীর আরাধনায়। করোনার আতঙ্ক কাটিয়ে খুলেছে স্কুল, কলেজের দরজা। ছাত্র ছাত্রীদের মধ্যে তাই উৎসাহ প্রবল। এই আবহে‌ দেশবাসীকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বীণাপানির আরাধনায় কবিতা লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটে মোদি লিখেছেন, ‘দেশবাসীকে বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজোর অনেক শুভ কামনা। আপনাদের ওপর যেন মা সারদার কৃপা সবসময় থাকে। সবার জীবন আনন্দে কাটুক।’

টুইটারে হিন্দি ভাষায় শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি প্রত্যেকের জীবনে শুভ, শান্তি ও সম্বৃদ্ধি কামনা করেছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন. ‘বিদ্যাদেবী সরস্বতী/ শিক্ষা দাও, দাও সংস্কৃতি/ মন ভরে দিও আলো/ বসন্তের দীপ জ্বালো। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর আন্তরিক অভিনন্দন।’

এদিকে দীর্ঘদিন কোভিডের কারণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ ছিল। গত ৩ ফেব্রুয়ারি থেকে বাংলায় নতুন করে বেজেছে স্কুলের ঘণ্টা। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। আর স্কুল খুলতেই তারা ব্যস্ত সরস্বতী পুজো নিয়ে। তবে বিভিন্ন স্কুলে সংক্রমণ এড়াতে ভোগের ব্যবস্থা করা হয়নি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আবার অনলাইনে অঞ্জলির ব্যবস্থা করেছে। কিন্তু সব মিলিয়ে সরস্বতী পুজোর চেনা পরিবেশ অনেকটাই ফিরে এসেছে। দেখা গিয়েছে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। কোভিড বিধি মেনেই স্কুলগুলোতে পুজো হয়েছে, অঞ্জলি দিয়েছে ছাত্র ছাত্রীরা।

শহরজুড়ে বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠানে বিদ্যাদেবীর আরাধনা হয়েছে। উৎসবের আবহে ঝলমলে নাগরিক জীবন। এদিন বাগদেবীর আরাধনা হয়েছে বিজেপি রাজ্য দফতরে, উত্তর ও দক্ষিণ কলকাতার বিজেপি দফতরেও। রাজ্য দফতরে পুজোর আয়োজনে ছিল মহিলা মোর্চা। যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান, প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহাসহ বিজেপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরে খিচুড়ি, আলুর দমসহ মধ্যাহ্নভোজ, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে ' ফিল গুড' আবহ।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম