‘এই শূন্যতা পূরণ হওয়ার নয়’, ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৪

কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যু ভারতের সংস্কৃতি জগতে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই শূন্যতা পূরণ হওয়ার নয় বলেও মন্তব্য করেন। এদিকে তার মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ৬ ও ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

টুইটে মোদি লেখেন, অনুভূতি বলে বোঝাতে পারবো না। লতা দিদি আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি আমাদের দেশে শূন্যতা রেখে গেলেন, যা পূরণ হওয়ার মতো নয়। আগামী প্রজন্ম তাকে ভারতীয় সংস্কৃতির একজন অকুতোভয় হিসেবে মনে রাখবেন। তার সুরেলা কণ্ঠ মানুষকে মুগ্ধ করার মতো অতুলনীয় ক্ষমতা ছিল।

মোদি আরও যোগ করেন, ভারতীয় চলচ্চিত্রের বাইরে দেশের বিকাশের প্রতি তার ছিল আগ্রহ। তিনি সব সময় একটি শক্তিশালী ও উন্নত ভারত দেখতে চেয়েছেন।

রবিবার মুম্বাইয়ে ৯২ বছর বয়সে চির বিদায় নেন লতা। কিংবদন্তি এই শিল্পীর মৃতুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতে। লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা এন সান্থানাম।  তার মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি, রাজনৈতিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ শোক জানাচ্ছেন।

কোভিড পরবর্তী জটিলতার কারণে মৃত্যু হল লতা মঙ্গেশকরের, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সকাল ৮.১২ মিনিটে প্রয়াত হন লতা মঙ্গেশকর। এখন তাঁর পার্থিব দেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়ার আয়োজন করছে হাসপাতাল কর্তৃপক্ষ, সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হবে লতা মঙ্গেশকরকে। 

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম