ভোটের আগেই দুটি পৌরসভায় জয়ের হাসি তৃণমূলের

রক্তিম দাশ, কলকাতা
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৯

ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গের দুটি পৌরসভায় জয়ী তৃণমূল কংগ্রেস। বীরভূমের সাঁইথিয়া এবং বজবজ পৌরসভায় জয় পেয়েছে শাসকদলের। এখন পর্যন্ত দিনহাটার ৭টি ওয়ার্ড জয়ী ঘাসফুল শিবির। সন্ত্রাসের অভিযোগে সরব বিরোধীরা। যদিও সে অভিযোগ খারিজ করে জয়ের আনন্দে মেতেছে শাসক শিবির।

বীরভূম জেলার সাঁইথিয়া পৌরসভায় মোট ১৬টি ওয়ার্ড। প্রত্যেকটিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। ১, ৪ ও ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী দিয়েছে সিপিএম। তবে বাকি কোনও ওয়ার্ডে আর প্রার্থী দিতে পারেনি তারা। বিজেপি ও কংগ্রেস একটি ওয়ার্ডেও প্রার্থী দিতে পারেনি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। যদিও মনোনয়নপত্র যাচাই বাকি।

প্রার্থী দিতে না পারার কারণ হিসেবে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব। যদিও কংগ্রেসের সাবেক চেয়ারম্যান তরুণ ঘোষ দলটিরসাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করেছেন।

এর আগে লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই পৌরসভায় ব্যাপকভাবে পিছিয়ে ছিল তৃণমূল। লোকসভা নির্বাচনে সাঁইথিয়ায় ব্যাপক জয় পেয়েছিল বিজেপি। গত পৌরভোটে শুধু ৩টি ওয়ার্ডে জয়ী হয় বিজেপি। বাকি আসনে জয়ের হাসি হাসে ঘাসফুল শিবির।

সাঁইথিয়ার মতো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ পৌরসভাতেও জয় পেয়েছে তৃণমূল। বুধবারই ছিল মনোনয়ন পেশের শেষ দিন। ২০টির মধ্যে ১২টি ওয়ার্ডে প্রার্থী দিতে পারেননি বিরোধীরা। স্বাভাবিকভাবেই তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বজবজ জয়ী ঘাসফুল শিবির।

কোচবিহার জেলার দিনহাটায় জয়ের দোরগোড়ায় শাসক শিবির। ১৬টির মধ্যে সাতটি ওয়ার্ডে জয়ী তৃণমূল। সেগুলো হলো– ১, ৩, ৯, ১২, ১৩, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ড। ৮ টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বিজেপি। ৪টি ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দিয়েছে।

এই ফলাফলের পরই শুরু রাজনৈতিক চাপানউতোর। নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর দাবি, তার মতো বিরোধী দলের প্রার্থীরাও হেনস্তার শিকার। তাই মনোনয়ন জমা দিতে পারছেন না কেউই।

তবে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ অভিযোগ অস্বীকার করেছেন। তার পালটা দাবি, বিজেপি ও বামেরা প্রার্থী খুঁজে পায়নি। তাই পৌরভোটে পর্যুদস্ত তারা। সন্ত্রাসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি