উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন: বৃহস্পতিবার প্রথম দফার ভোট

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪১

ভারতের বৃহত্তম ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হবে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি)। এই দফায় রাজ্যটির পশ্চিমাঞ্চলীয় ১১টি জেলার ৫৮টি আসনে ভোট হবে। সাত দফার নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনি প্রচার শেষ হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এখবর জানিয়েছে।

ভোটের সময় ও ফল প্রকাশ

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৫৮টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। করোনায় ভোট নিরাপদ করতে ভারতীয় নির্বাচন কমিশন নির্দিষ্ট বিধিমালা জারি করেছে। ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টায়। ভোট গণনা হবে ১০ মার্চ।

বুথ ফেরত জরিপ

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিফের ফল প্রকাশিত হবে ৭ মার্চ। এর আগে পুরো রাজ্যে সাত ধাপে ভোটগ্রহণ শেষ হবে।

গুরুত্বপূর্ণ প্রার্থী

প্রথম দফার ভোটে রাজ্যের যেসব মন্ত্রীর ভাগ্য নির্ধারিত হবে তাদের মধ্যে রয়েছেন, শ্রীকান্ত শর্মা, সুরেশ রানা, সন্দ্বীপ সিং, কপিল দেব আগারওয়াল, অতুল গর্গ ও চৌধুরী লক্ষী নারাইন।

করোনাভাইরাসের কারণে রোড শো ও সশরীরে র‍্যালি নিষিদ্ধ থাকায় নির্বাচনি প্রচারণা মূলত ছিল ভার্চুয়াল মাধ্যমে। বিজেপির হয়ে শীর্ষ প্রচারক হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নের কথা তুলে ধরে সমাজবাদী পার্টি (এসপি)-রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) জোটের সমালোচনা করেছেন।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দাবি করেছেন, মানুষ বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে মনস্থির করে ফেলেছেন। এসপি-আরএলডি জোট প্রচারণায় কৃষক ইস্যু ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্বাচনি প্রতিশ্রুতিকে আক্রমণ করেছে।

বিএসপি প্রধান মায়াবতী শেষের দিকে প্রচার শুরু করেন। 

দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রের নেতৃত্বে কংগ্রেস প্রচার চালিয়েছে। ঘরে ঘরে গিয়ে তাদের নির্বাচনি প্রচার জনগণের মধ্যে আগ্রহের জন্ম দিয়েছে।

যেসব জেলায় হবে ভোট

পশ্চিমাঞ্চলীয় যেসব জেলায় ভোট হবে সেগুলো হলো শামলি, হাপুর, গৌতম বুদ্ধ নগর, মুজাফফর নগর, মিরাট, বাঘপথ, গাজিয়াবাদ, বুলন্দশার, আলিগড়, মথুরা ও আগ্রা।

প্রথম দফার ভোটে জাট প্রভাবিত অঞ্চলে ভোট হচ্ছে। এই এলাকার কৃষকরা কেন্দ্রের কৃষিনীতির বিরুদ্ধে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এ দফায় প্রার্থীর সংখ্যা ৬২৩ জন এবং ভোটারের সংখ্যা ২ কোটি ২৭ লাখ।  

প্রথম দফার ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিজেপি ও এসপি-আরএলডি জোটের মধ্যে। কিছু আসনে প্রভাব রয়েছে বিএসপির। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে এই দফার ৫৮টি আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি পেয়েছিল ৫৩টি এবং সমাজবাদী পার্টি ও বিএসপি পেয়েছিল দুটি করে আসন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম