বিধানসভা নির্বাচন: উত্তর প্রদেশে চলছে প্রথম দফার ভোটগ্রহণ

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৩

ভারতের রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশ। এই প্রদেশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকালে শীত উপেক্ষা করেই ভোট কেন্দ্রে ছুটে যান ভোটররা। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।

ভারতের সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাজ্যের ৫৮টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। বেলা গড়ালেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত ৫৮টি আসনে ভোট পড়েছে ৩৫ শতাংশের বেশি। এসব আসনে বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি, এলআরডি, বিএসপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৬২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি।

উত্তর প্রদেশকে বলা হয়ে থাকে ব্যাটেলগ্রাউন্ড। ২০২৪-এর জাতীয় নির্বাচনের আগে এই রাজ্য জয়কে গুরুত্বপূর্ণ বিবেচনা করে থাকেন দেশটির রাজনীতিবিদরা। এই রাজ্যের নির্বাচনে যেই দল জয়লাভ করবে তারা ২৪ এর নির্বাচনে এগিয়ে থাকবে।

এই দফায় রাজ্যটির পশ্চিমাঞ্চলীয় ১১টি জেলার ৫৮টি আসনে ভোট হচ্ছে। সাত দফার নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনি প্রচার শেষ হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। 

প্রথম দফার ভোটে রাজ্যের যেসব মন্ত্রীর ভাগ্য নির্ধারিত হবে তাদের মধ্যে রয়েছেন, শ্রীকান্ত শর্মা, সুরেশ রানা, সন্দ্বীপ সিং, কপিল দেব আগারওয়াল, অতুল গর্গ ও চৌধুরী লক্ষী নারাইন।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম