স্কুলে হিজাব পরতে বাধা, পশ্চিমবঙ্গে প্রধান শিক্ষককে মারধর

রক্তিম দাশ, কলকাতা
১২ ফেব্রুয়ারি ২০২২, ২১:১১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২১:১১

কর্ণাটকের হিজাব বিতর্কের আঁচ পশ্চিমবঙ্গেও। স্কুলে হিজাব পরে না আসার নির্দেশ দেওয়ায় প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ হয়েছে। তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। মুর্শিদাবাদ জেলার সুতি ব্লকের বহুতালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় রীতিমতো শোরগোল। সুতি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

অভিভাবকদের দাবি, শুক্রবার বহুতালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনবন্ধু মিত্র ছাত্রীদের হিজাব পরে স্কুলে না আসার নির্দেশ দেন। মাথায় ওড়নাও পরতে বারণ করেন তিনি। প্রধান শিক্ষকের নির্দেশের কথা বাড়ি ফিরে অভিভাবকদের জানায় পড়ুয়ারা। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভাবকরা। শনিবার সকালে তারা স্কুলের সামনে পৌঁছান। এমন নির্দেশিকা জারি করায় প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। মারধরও করা হয় তাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার বিশাল পুলিশবাহিনী। উর্দিধারীদের সামনে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সরব হন অভিভাবকরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পাল্টা শূন্যে গুলি ছোড়ে পুলিশ। দীর্ঘক্ষণ পর প্রধান শিক্ষককে ঘেরাও মুক্ত করা হয়।

ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক হিমাণী বিশ্বাসও। পুরো ঘটনাটি খতিয়ে দেখেন তিনি।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম