বিয়ের অনুষ্ঠানে কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:০১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩

বিয়ের অনুষ্ঠানে দুর্ঘটনাবশত কুয়ায় পড়ে ভারতের উত্তর প্রদেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে রাজ্যের কুশিনগর জেলার এক গ্রামে এই ঘটনায় মারা যাওয়াদের মধ্যে সাত নারী ও ছয় মেয়ে শিশু রয়েছে। জানা গেছে, নিহত নারীদের বয়স ২০ থেকে ৩৫ বছর। এছাড়া এক বছরের এক শিশুরও মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার শিকার নারী ও শিশুরা বিয়ের অনুষ্ঠানে পুরনো কুয়ার ওপর নির্মিত একটি স্লাবের ওপর বসে ছিলেন। ভারি ওজনের কারণে স্লাবটি ভেঙে পড়ে আর ওপরে বসে থাকারা কুয়ায় পড়ে যায়। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে ১৩ জনকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

হাসপাতালের ভিডিওতে দেখা গেছে, বিয়ের সাজে সজ্জিত স্বজনেরা প্রিয়জনকে হারিয়ে বিলাপ করছেন। জেলা ম্যাজিস্ট্রেট এস রাজলিঙ্গম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা দুর্ঘটনাবশত কুয়ায় পড়ে ১১ জনের মারা যাওয়ার এবং আরও দুই জন গুরুতর আহত হওয়ার তথ্য পেয়েছি। এক বিয়ের অনুষ্ঠানের সময় এই ঘটনা ঘটেছে। ওই অনুষ্ঠানে কয়েক জন একটি কুপের স্লাবের ওপর বসে ছিল আর ভারি ওজনের কারণে স্লাবটি ভেঙে পড়ে।’

পরে বার্তা সংস্থা এএনআইকে গোরখপুর জোনের এডিজি অখিল কুমার জানান, মৃতের সংখ্যা ১৩ জনে পৌঁছেছে। তিনি বলেন, ‘গত রাত সাড়ে আটটার দিকে কুশিনগরের নেবুয়া নওরঙ্গিয়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।’

জেলা ম্যাজিস্ট্রেট জানান, নিহত প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম