আহমেদাবাদে বিস্ফোরণ: ৩৮ জনের মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৮

২০০৮ সালে ভারতের আহমেদাবাদে আলোচিত বিস্ফোরণের মামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি অভিযুক্ত ১১ জনকে যাবজ্জীবন কারাদাণ্ড প্রদান করেছেন বিচারক। শুক্রবার বিচারক এ আর প্যাটেল এই রায় ঘোষণা করেন।

বহুল আলোচিত আহমেদাবাদ বিস্ফোরণে মোট ৫৬ জনের মৃত্যুর ঘটনায় ৭৮ জনের বিচার প্রক্রিয়া চলছিল। এই মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করে কেন্দ্রীয় সরকার। গত ৮ ফেব্রুয়ারি ৪৯ জনকে জনকে দোষী সাব্যস্ত করা হয়।

মৃতুদণ্ড প্রাপ্তরা হত্যা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। তবে আসামির পক্ষের আইনজীবী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ জুলাই আহমেদাবাদ শহরের একাধিক জায়গায় প্রায় ২১টি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ ওই হামলায় প্রাণ হারান ৫৬ জন। আহত হন দুই হাজারের বেশি মানুষ।

ধারাবাহিক হামলা নিয়ে বিস্তর তদন্তে নামে প্রশাসন। পুলিশ তখন এসব হামলার পেছনে নিষিদ্ধ গোষ্ঠী সংগঠন সিমি'র সহযোগী জঙ্গি গোষ্ঠী ভারতীয় মুজাহিদিনকে দায়ী করে। পরবর্তী গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করে। এমনকি ২০০২ সালের গুজরাট দাঙ্গার প্রতিশোধ নিতেই এই বিস্ফোরণ ঘটনো হয় বলে দাবি করে। ২০০৯ সালের ডিসেম্বরে এই আলোচিত মামলার বিচারকাজ শুরু হয়।

সূত্র: 

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম