চলে গেলেন বিশিষ্ট সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

রক্তিম দাশ, কলকাতা
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৬ আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৬

ফের সংগীত জগতে নক্ষত্র পতন। চলে গেলেন বাংলা গানের সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্রসহ সেই সময়ের একাধিক শিল্পীর গান বেজে উঠেছিল তার সুরে। হৈমন্তী শুক্লার গাওয়া বিখ্যাত গানের ‘এখনও সারেঙ্গিটা বাজছে’ সুরকার তিনিই। সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান সুরকারের প্রয়াণের খবর জানিয়েছেন সংগীত শিল্পী সৈকত মিত্র, রূপঙ্কর বাগচী।

বিশিষ্ট সুরকারের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন,‘তার সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁশলের মতো প্রবাদপ্রতিম শিল্পীরা। তার সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য অ্যালবাম: অন্তর মন্দিরে জাগো, মেঘের সমুদ্দুরে, নিরুদ্দেশের পথিক, তিস্তা আমার, সূর্যের এক নাম বিবেকানন্দ।

সুরারোপিত উল্লেখযোগ্য গান: ও পাখি উড়ে আয়, যদি কানে কানে ইত্যাদি। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের সমবেদনা জানিয়েছেন মমতা।

রূপঙ্করের আফশোস, ‘চলে গেলেন মেসোমশাই!’ গায়কের কথায়, ‘বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মাঝে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। দিন কয়েক আগে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন সুরকার। সোমবার সকালেই খবর পাই, তিনি নেই!’ 

বিশিষ্ট সঙ্গীতশিল্পী অরুন্ধতী হোমচৌধুরী শোক প্রকাশ করে বলেন, ‘আমাদের সময় যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। একে একে চলে যাচ্ছেন গীতিকার,সুরকার,শিল্পীরা। আমার বহু ছবির গানের সুরকার অভিজিৎ দা।’ শেষ শ্রদ্ধা জ্ঞাপনে প্রয়াত গীতিকার-সুরকারের দেহ শায়িত থাকবে ‘বাণীচক্র-এ।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ একটি যুগ। তিনি রেখে গিয়েছেন তার স্ত্রী,দুই পুত্র এবং এক কন্যা সন্তানকে।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
‘ওরা আমাকে মেরে ফেলবে, মা’ ফোনের পরই হোমস্টেতে তরুণীর মৃত্যু, গ্রেফতার যুবক
মদের দোকানে বানরের হানা, এরপর যা হলো...
সর্বশেষ খবর
আয়কর রিটার্নে করছাড়ের সময় আর মাত্র চার দিন
আয়কর রিটার্নে করছাড়ের সময় আর মাত্র চার দিন
মূল্যস্ফীতির চাপ, ব্রাজিলে কঠিন লড়াইয়ে লুলা
মূল্যস্ফীতির চাপ, ব্রাজিলে কঠিন লড়াইয়ে লুলা
পরিবার নিয়ে বিদেশ ভ্রমণে সিঙ্গাপুর নাকি দুবাই কোনটি সেরা
পরিবার নিয়ে বিদেশ ভ্রমণে সিঙ্গাপুর নাকি দুবাই কোনটি সেরা
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব