মমতাকে কালো পতাকা প্রদর্শন, বিজেপির বিরুদ্ধে অভিযোগ

রক্তিম দাশ, কলকাতা
০৫ মার্চ ২০২২, ২০:৫১আপডেট : ০৫ মার্চ ২০২২, ২০:৫১

উত্তর প্রদেশের বারানসি পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখানো হয়েছিল কালো পতাকাও। এবার এই বিক্ষোভ নিয়ে ভারতের নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলো অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (সপা)। দলটির সহ-সভাপতি কিরণ্ময় নন্দের অভিযোগ, মমতার ক্ষতি করতে চেয়েছিল বিজেপিকর্মীরা। তার সফরসূচি সম্পর্কে আগেই রাজ্য প্রশাসনকে অবহিত করা হয়েছিল। এর পরও উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়নি প্রশাসন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারানসিতে অখিলেশের হয়ে ভোটের প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু বারানসিতে পা রাখতেই বিপত্তি বাধে। অভিযোগ, মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপিকর্মীরা। দেখানো হয় কালো পতাকাও। এ নিয়ে ভোটপ্রচার সভা থেকেও সরব হয়েছিলেন মমতা। শনিবার সরাসরি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল সপা।

লিখিতভাবে সপা নেতা কিরণ্ময় নন্দ জানান, ‘বিজেপি কর্মীরা সশস্ত্র ছিলেন। লাঠিসহ একাধিক অস্ত্র নিয়ে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে ধরে ছিল। লাঠি দিয়ে গাড়িতে আঘাতও করা হয়। মমতার উদ্দেশে অশ্লীল স্লোগান দেওয়া হয়।’

সপার সহ-সভাপতির আরও অভিযোগ, তৃণমূল সুপ্রিমোর ক্ষতি করার উদ্দেশ্যেই তাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়েছিল।

কিরণ্ময় নন্দ জানান, ‘কয়েকজন পুলিশকর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল। কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যেভাবে একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হলো, তাতে সেদিন যা খুশি ঘটে যেতে পারত। জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ স্থানীয় পুলিশ ও গোয়েন্দা বিভাগ।’

বিধানসভা নির্বাচনের সময় যেহেতু এই ঘটনা ঘটেছে তাই কমিশনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন ওই সপা নেতা।

 

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের