৪ সহকর্মীকে হত্যার পর বিএসএফ জওয়ানের আত্মহত্যা

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২২, ১৭:৩৪আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৭:৩৪

ভারতের পাঞ্জাব প্রদেশে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র চার সহকর্মীকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন এক জওয়ান। পুলিশ জানায়, রবিবার ভোরে অমৃতসর জেলার খাসা এলাকায় এই ঘটনা ঘটেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

অমৃতসর গ্রামীণ পুলিশের সিনিয়র সুপার (এসএসপি) দীপক হিলোরি পাঁচজন নিহতের কথা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে সহকর্মীদের হত্যা করা বিএসএফ জওয়ানও রয়েছে। অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে আরেকজন জওয়ানের চিকিৎসা চলছে।

সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সহকর্মীদের গুলিবর্ষণকারী কনস্টেবল সেতেপ্পা এসকে। তিনি নিজের ডিউটির সময় নিয়ে হতাশ ছিলেন।

রবিবার স্থানীয় সময় সকাল সোয়া দশটায় গুলির ঘটনা ঘটে। ১১টার দিকে একটি বেসরকারি হাসপাতালে আহতদের মৃত ঘোষণা করা হয়।

বিএসএফ কর্মকর্তারা একটি বিবৃতিতে বলেছেন, ‘৬ মার্চ একটি দুর্ভাগ্যজনক ঘটনায় অমৃতসরের সদর দফতরে ১৪৪ বিএন খাসাতে কনস্টেবল সাত্তেপ্পা এসকে নিজের সহকর্মীদের দিকে গুলি করেন। এতে আহত ৬ জনের মধ্যে সাত্তেপ্পাসহ ৫ জন পরে হাসপাতালে প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সত্যতা ও কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম