মুখ্যমন্ত্রীর উসকানিতে তৃণমূল রাজ্যপালকে নিগ্রহ করেছে, অভিযোগ শুভেন্দুর

রক্তিম দাশ, কলকাতা
০৭ মার্চ ২০২২, ২১:৪৬আপডেট : ০৭ মার্চ ২০২২, ২১:৪৬

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর উস্কানিতে রাজ্যপালকে নিগ্রহ করেছে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, ‘রাজ্যপাল মানবেন কিনা জানি না, কিন্তু শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। যারা বাইরে ভোট লুট করেছে, সেই গুণ্ডা বিধায়করা হেনস্থা করেছে রাজ্যপালকে।’

সোমবার সন্ধ্যায় সরাসরি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে রাজ্যপালকে হেনস্থার অভিযোগ আনেন তিনি। তার ভাষায়, ‘রাজ্যপাল যখন নমস্কার করছিলেন তখন চন্দ্রিমা রাজ্যপালের হাত মুচড়ে দেন। একইসঙ্গে আমাদের নারী বিধায়ক তাপসী মণ্ডলকেও নিগ্রহ করা হয়েছে। রাজ্যপালের উচিত তৃণমূলের বিরুদ্ধে ' ক্রিমিনাল প্রসিডিং' করা, তবে তিনি কী করবেন সেই সিদ্ধান্ত তিনিই নেবেন।'

শুভেন্দুর অভিযোগ, 'রাজ্যপাল মার্শালকে ডাকলেও তিনি আসেননি। বিধানসভায় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মার্শালের। এ থেকে বোঝা যায় রাজ্যপালকে নিগ্রহ পরিকল্পিত।’

তিনি আরও বলেন, 'সংবিধানের প্রধান শারীরিকভাবে নিগৃহীত, যা ভারতে কখনও কোথাও হয়নি। এর নিন্দা করার ভাষা নেই। আমরা রাজ্যপালের কাছে সাংবিধানিক পদক্ষেপ দাবি করেছি। প্রয়োজনে ৩৫৬-এর থেকেও আরও যদি কিছু থাকে সেই ব্যবস্থা নিতে হবে। গোটা বিধানসভার চারদিকের দরজা বন্ধ করে আজ তৃণমূল ভেতরে পরিকল্পিত সন্ত্রাস চালিয়েছে। আক্রমণের লক্ষ্য ছিলেন রাজ্যপাল আর বিজেপির নারী বিধায়করা।’

এদিনের বিক্ষোভ প্রসঙ্গে শুভেন্দু বলেন, রাজ্যপালের ভাষণের প্রতিলিপি আমাদের কাছে পৌঁছেছিল। সেই নথি দেখার পর আমরা ব্যাপক প্রতিবাদ এই বিধানসভায় করেছি। রাজ্যপালের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু এই বক্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। তিনি যে যে শব্দ – বাক্য চেয়েছেন তার মন্ত্রিসভা তাই করেছে। সেই মন্ত্রিসভা অনুমোদিত এই বক্তব্য রাজ্যপাল পড়তে চেয়েছিলেন। আমাদের গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে সোচ্চার প্রতিবাদের জেরে টেবিল করতে বাধ্য হয়েছেন এক ঘণ্টা পরে।’

বিরোধী দলনেতার দাবি, ‘ডিসেম্বরে কলকাতা পুরসভার নির্বাচন থেকে ২৭ ফেব্রুয়ারি ১০৮টা পুরসভার নির্বাচন পর্যন্ত প্রায় তিন মাসে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে তোলামূল পার্টির উদ্যোগে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভোট লুটের পর্ব চলেছে। খড়দার প্রয়াত চেয়ারম্যানের ভোট পড়েছে। ওদিকে বিধায়ক অগ্নিমিত্রা পাল ভোট দিতে পারেননি। তৃণমূলের অনেক নেতাও ভোট দিতে পারেননি।'

শুভেন্দু আরও অভিযোগ করেন, ‘পুরভোটে গুন্ডা সাপ্লাই দিয়েছেন সওকত মোল্লা, জাহাঙ্গীর খানেদের মতো ব্যক্তিরা। অনুব্রত মণ্ডল, উদয়ণ গুহদের মতো ব্যক্তি যাদের সিবিআই খুঁজছে প্রত্যেকে। তৃণমূল কংগ্রেসের অনেক নেতাও ভোট দিতে পারেননি। প্রয়াত শিল্পীর নামেও ভোট পড়েছে। আলিপুরদুয়ার, কাঁথি, তমলুক, ঘাটালে ভোট লুট হয়েছে। যেভাবে ভোট লুট হয়েছে, এই ভোট আমরা মানি না। এর প্রতিবাদ করেছে বিজেপি। রাজ্যপালের বক্তৃতার মধ্যে শিল্পের দিশা নেই। রাজ্যপালের বক্তৃতায় রাজ্যের বাস্তব পরিস্থিতির উল্লেখ নেই।'

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য এদিন বলেন, ‘বিজেপির বিধানসভায় বিক্ষোভ আদৌ নজিরবিহীন নয়। যে বিরোধীরা মানুষের কথা বলতে পারে না, মানুষের পাশে থাকার দায়িত্বের কথা বলতে পারেন না তারা বিধানসভার মধ্যে বিক্ষোভ না‌ দেখিয়ে কি করবে?'

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম