ফের মমতার সঙ্গে পিকে

রক্তিম দাশ, কলকাতা
০৮ মার্চ ২০২২, ১৮:৩২আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৮:৪২

তৃণমূলের সঙ্গে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সম্পর্ক নিয়ে যাবতীয় গুঞ্জনের আপাত অবসান ঘটেছে। শনিবার জনসমক্ষেই তৃণমূলের মঞ্চে দেখা গেছে ভোটকুশলীকে। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে মমতার সঙ্গে উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোর, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠক শেষে আলাদা করে মমতার সঙ্গে কুশল বিনিময় করেন পিকে।

প্রশান্তের সংস্থা আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এ নিয়ে বিভ্রান্তি রয়েছে তৃণমূলের অন্দরেও। বিশেষ করে রাজ্যের ১০৮ পুরসভার প্রার্থী ঘোষণার সময় সেই বিভ্রান্তি চরম আকার নেয়। এমনকি বিভ্রান্তির জেরে তৃণমূলের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ভ্রান্ত প্রার্থী তালিকা আপলোডও হয়। আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল নেতারা আইপ্যাকের কার্যপদ্ধতি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন।

একটা সময় পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছিল যে, তৃণমূল এবং আইপ্যাক একসঙ্গে কাজ করবে কিনা তা নিয়েও লেখালেখি শুরু হয়ে যায় সংবাদমাধ্যমে। দাবি করা হয়, দলের সিনিয়র নেতাদের একাংশের সঙ্গে নাকি পিকের সংস্থার বনিবনা হচ্ছে না। বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সীর সঙ্গে পিকের টিমের ‘বিবাদ’ নিয়ে প্রচুর কালি খরচ হয়েছে। এমনকি দলনেত্রী নিজে পিকের সংস্থার কাজকর্ম পুরোপুরি পছন্দ করছেন না বলে খবর ছড়ায়।

পিকে অবশ্য দিন কয়েক আগেই এক সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, মমতার সঙ্গে তার সম্পর্কে কোনও অবনতি হয়নি। আগের মতোই আছে। এ নিয়ে যাবতীয় যা গুঞ্জন শোনা যাচ্ছে সবটাই সংবাদমাধ্যমের তৈরি। তারপরই এদিনের প্রকাশ্য মঞ্চে পিকে’র উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে।

রাজনৈতিক মহলের ধারণা, এদিন নজরুল মঞ্চে প্রশান্ত কিশোরের উপস্থিতিতে একদিকে যেমন তৃণমূলের সঙ্গে আইপ্যাকের সম্পর্ক নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটলো, অন্যদিকে তৃণমূলের অন্দরের যাবতীয় বিভ্রান্তিও দূর হলো।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম