মন্ত্রিসভায় রদবদল করলেন মমতা

রক্তিম দাশ, কলকাতা
০৮ মার্চ ২০২২, ১৮:৪২আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৮:৪২

মন্ত্রিসভায় রদবদল ঘটালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের গুরুত্ব বাড়লো কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।

পরিবর্তিত মন্ত্রিসভায় পুর ও নগরোন্নায়ন দফতরের দায়িত্ব পেয়েছেন ফিরহাদ। কলকাতার মেয়র হওয়ার আগে ১০ বছর এই দায়িত্ব সামলেছিলেন তিনি। পরে এই দায়িত্ব চলে যায় চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে। এবার নতুন করে তা ফিরে পেলেন ফিরহাদ। এর সঙ্গে আগের মতোই আবাসন ও পরিবহণ দফতরের কাজও সামলাবেন তিনি।

মুখ্যমন্ত্রীর তরফে নয়া তালিকা রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। টুইটারে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ খবর নিশ্চিত করেছেন রাজ্যপাল।

অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি এই দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত থেকেই কার্যত স্পষ্ট যে যারা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, তাদেরই গুরুত্ব বাড়ানো হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম