ভারতের পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে বিপুল আসনে প্রথমবারের মতো বিজয়ী হতে চলছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)।শেষ খবর পাওয়া পর্যন্ত ১১৭ আসনের মধ্যে ৯২টি পেয়েছে দলটি। বিপরীতে ক্ষমতাসীন প্রতিদ্বন্দ্বী পার্টি কংগ্রেস পেয়েছে মাত্র ১৮ আসন। ফলে পাঞ্জাবে এএপি'র হয়ে মুখ্যমন্ত্রী হতে চলছেন ভগবন্ত মান।
পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ৭৯ বছরের অমরিন্দর সিং পরাজয় স্বীকার করে এক টুইট বার্তায় লিখেছেন, ‘গণতন্ত্র জিতেছে’। আম আদমি পার্টিকেও অভিনন্দনও জানিয়েছেন তিনি। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এএপি তার কথা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিজেপির সঙ্গে জোট বাঁধেন অমরিন্দর সিং। এবারের বিধানসভা নির্বাচনে এই আসন থেকে বিজেপি পেয়েছে মাত্র দুইটি আসন। আগেই শোনা যাচ্ছিল এই আসনটিতে বিজয়ী হতে চলছে আম আদমি পার্টি। সব মিলিয়ে পাঞ্জাবে ভরাডুবি হলো ক্ষমতাসীন কংগ্রেসের।
অন্যদিকে, ৩৭ বছর পর উত্তর প্রদেশে পরপর দু’বার ক্ষমতায় বসতে চলছে সরকারের শাসক দল। ৫ বছর ক্ষমতার থাকার পর প্রথমবার ফের নির্বাচিত হয়ে মসনদে বসছেন আলোচিত সমালোচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিধানসভা নির্বাচনের ভোট গণনায় সবশেষ ২৬৬টি আসন পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির চেয়ে অনেকটাই এগিয়ে বিজেপি।
সূত্র: এনডিটিভি, জি নিউজ।








