হিজাব নিষেধাজ্ঞা বহাল রাখলো কর্নাটকের হাইকোর্ট

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০২২, ১৫:০১আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৫:০১

ভারতের কর্নাটক রাজ্যের হাইকোর্ট রায় দিয়েছে, হিজাব পরা ইসলাম ধর্মের জন্য ‘অপরিহার্য’ নয়। একই সঙ্গে শ্রেণীকক্ষে হিজাব নিষিদ্ধ করে রাজ্য সরকারের দেওয়া আদেশ বহাল রেখেছে আদালত। কর্নাটক হাইকোর্টের এই আদেশ ভারত জুড়ে প্রচলিত হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কয়েক মাস ধরে হিজাব বিতর্কের পর এই রায় দিয়েছে আদালত। গত জানুয়ারিতে কর্নাটকের এক কলেজ কর্তৃপক্ষ হিজাব পরায় মুসলিম নারী শিক্ষার্থীদের কলেজে প্রবেশ নিষিদ্ধ করে। এনিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মুখে রাজ্যের সব স্কুল-কলেজ বেশ কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়।

কয়েক মুসলিম শিক্ষার্থী আদালতে পিটিশন আবেদন করে যুক্তি দেয় ভারতের সংবিধান তাদের হিজাব পরার নিশ্চয়তা দিয়েছে। তবে সেই আবেদন খারিজ করে দিয়ে আদালত বলেছে, শিক্ষার্থীদের ইউনিফর্মের বিষয়ে নির্দেশনা দেওয়ার এখতিয়ার রাজ্য সরকারের রয়েছে।

সোমবার রায় ঘোষণার আগে সরকার বিক্ষোভ ঠেকাতে বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা এবং কয়েকটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।

ধারণা করা হচ্ছে কর্নাটক হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে আপিল করা হবে।

ভারতের হাজার হাজার মানুষ আদালতের শুনানির ওপর নিবিড় নজর রাখেন। রিট আবেদনটি প্রথমে শোনা বিচারক গত ৯ ফেব্রুয়ারি মামলাটি একটি বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দেন। ওই সময়ে তিনি কারণ জানান, এই প্রশ্নের বিশালতা বিতর্কিত বিষয়।

ওই বৃহত্তর বেঞ্চ অন্তর্বর্তী এক আদেশে জানায়, চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত শিক্ষার্থীরা ধর্মীয় পোশাকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না। এই অন্তর্বর্তী আদেশের কারণে অনেক মুসলিম শিক্ষার্থী ক্লাসে যাওয়া বাদ দেয়। অনেকে পরীক্ষাতেও অংশ নেয়নি।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের