তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুলাই ২০২৫, ১৬:৪৭আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৬:৫৯

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। আহত হয়েছেন অন্তত তিন ডজন শ্রমিক। রাজ্য সরকারের কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাজ্যের রাজধানী হায়দরাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরের তুরকাপল্লী শিল্প এলাকায় সিগাচি ইন্ডাস্ট্রিজের কারখানায় সোমবার এই বিস্ফোরণ ঘটে। রাজ্য দমকল বিভাগের পরিচালক জি ভি নারায়ণা রাও জানান, ঘটনাস্থল থেকে ৩৪টি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুজন হাসপাতালে দগ্ধ অবস্থায় মারা গেছেন।

রাও বলেন, পুরো কারখানার কাঠামো ধসে পড়েছে। আগুন নিভে গেছে, তবে ধ্বংসস্তূপ সরাতে আরও কয়েক ঘণ্টা লাগবে। কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।

রাও আরও জানান, সিগাচি ইন্ডাস্ট্রিজের এই কারখানায় স্প্রে ড্রায়ার ইউনিটে বিস্ফোরণ ঘটেছে। সেখানে ওষুধ তৈরির জন্য কাঁচামাল গুঁড়ো করা হয়।

তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নারসিমহা বলেন, বিস্ফোরণের সময় কারখানায় ১০৮ জন শ্রমিক ছিলেন। মরদেহগুলো এতটাই পুড়ে গেছে ও বিকৃত হয়েছে যে শনাক্ত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে ডিএনএ পরীক্ষা করানো হচ্ছে।

ঘটনার কারণ তদন্তে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে বলে জানান মন্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ দুই কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিগাচি ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার ফলে কারখানার মূল উৎপাদন কাঠামো ভেঙে পড়েছে। পরবর্তী ৯০ দিন এই কারখানার কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিষ্ঠানটি মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ নামক একটি রাসায়নিক যৌগ উৎপাদন করে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।

বিশ্বের অন্যতম শীর্ষ ওষুধ উৎপাদনকারী দেশ ভারত। কম উৎপাদন খরচ ও প্রযুক্তিগত সক্ষমতার কারণে দেশটি বহুজাতিক ফার্মা কোম্পানিগুলোর কেন্দ্র হয়ে উঠেছে। জেনেরিক ওষুধ ও ভ্যাকসিন সরবরাহে ভারতের ভূমিকা বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ।

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ